spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি স্পোর্টস এসোসিয়েশন'র নেতৃত্বে আরাফাত ও নূর

ইবি স্পোর্টস এসোসিয়েশন’র নেতৃত্বে আরাফাত ও নূর

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার সকল ইভেন্ট নিয়ে কাজ করা সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশনের(আইইউএসএ) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আরাফাত সাঈদকে আহ্বায়ক এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নূর ই আলমকে সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব নূর ই আলম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন মূলত বিশ্ববিদ্যালয়ের সকল স্পোর্টস ইভেন্টকে একত্রিত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠা লাভ করে। আহ্বায়ক কমিটিতে আমাকে রাখায় আমি এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায় সে লক্ষ্য নিয়ে অগ্রসর হতে চাই।’

আরও পড়ুনঃ খুবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে দেবাশীষ-বিজন

আহ্বায়ক আরাফাত সাঈদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্পোর্টস ইভেন্টগুলোকে একত্রিত করে খেলাধুলায় নতুন মাত্রা যোগ করতে কাজ করে যাবো। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এর কাজকে আরো গতিশীল করে তুলবো।’