spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের নেতৃত্বে অলি-হুজ্জাতুল্লাহ

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের নেতৃত্বে অলি-হুজ্জাতুল্লাহ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা(কুমিল্লা, চাঁদপুর,ব্রাহ্মণবাড়িয়া) ছাত্রকল্যাণ ফোরামের ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী হাসানুল বান্না অলি ও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী হুজ্জাতুল্লাহ ভূইয়া সাধারণ সম্পাদক হিসেবে
মনোনীত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) ফোরামের উপদেষ্টা পরিষদ ও সাবেক সভাপতি আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নুর উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, হাফেজ আবু ইউসুফ ও রায়হান ইসলাম টিপু। যুগ্ম-সাধারণ সম্পাদক জিলান খন্দকার ও আবু সালেহ মোল্লা। সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ও সাকিব হোসাইন।

আরও পড়ুনঃ ইবির জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. বাবলী

নবনির্বাচিত সভাপতি হাসানুল বান্না অলি বলেন, ‘আমার ওপর অর্পিত এ গুরুদায়িত্ব একা পালন করা কখনোই সম্ভব নয়। সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই। সবার আগে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) থেকে আসা সকল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন ঠিক রাখা এবং প্রাক্তনদের সাথে বর্তমানদের একটা সেতুবন্ধন তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করবো।’