spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে 'আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা' শীর্ষক সেমিনার ৩ ডিসেম্বর 

ইবিতে ‘আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা’ শীর্ষক সেমিনার ৩ ডিসেম্বর 

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন লাইট অফ কুরআন।

আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে দা’য়ী, লেখক ও এক্টিভিস্ট ডা. শামসুল আরেফিন শক্তি ও বিশেষ আলোচক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইমাম ও খতিব আশরাফ উদ্দীন খান আজহারি।

লাইট অফ কুরআন এর স্বত্তাধিকারী আদনান বলেন, ‘তরুণদের মাঝে আদর্শ মানুষ হয়ে একটি নৈতিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখানোর প্রয়াস নিয়েই আমরা সেমিনারটির আয়োজন করেছি। এখানে যে কেউ কোনো প্রকার রেজিষ্ট্রেশন ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন।’

উল্লেখ্য, লাইট অফ কুরআন একটি অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন।তরুণদের নৈতিক অধঃপতন থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনকে সাজিয়ে একটি সুস্থ, সুন্দর ও কল্যাণময় সমাজ বিনির্মাণ করায় এর উদ্দেশ্যে ১ আগস্ট ২০২৩ সাল থেকে এর যাত্রা শুরু।

আরও পড়ুনঃ সংবাদ প্রকাশের পর ইবির জিয়া হলের বিজ্ঞপ্তি সংশোধিত

সংগঠনটি তাজবিদ সহ কুরআন শিক্ষা, ইসলামের মৌলিক বিষয়ের উপর মাসআলা মাসায়েল শিক্ষাদান, মাদক ও অনৈতিক কর্মকান্ড বিরোধী ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক কাজ করে থাকে।