spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সোমবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়।

মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মন্ডলসহ অন্য সহ সমন্বয়করা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, হাজারও ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে চব্বিশের স্বাধীনতা অর্জিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের অন্যতম দাবি ছিল ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়া। বিগত দিনগুলোতে ভারত হাসিনাকে ব্যবহার করে ফায়দা লুটেছে। আমরা আর কোন রাষ্ট্রের গোলামীর পাত্র হতে চাই না। অস্তিত্বের প্রশ্নে যারা ভারত প্রীতি ছাড়তে পারে না, তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। আমরা স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। এই সংগ্রামে সকলকে পাশে চাই।

আরও পড়ুনঃ আগরতলাস্থ বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর: বশেমুরবিপ্রবিতে প্রতিবাদী মিছিল

উল্লেখ্য, সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হিন্দুত্ববাদী এক সমিতির সমর্থকেরা এ হামলা চালায় বলে জানা গেছে। পরে এই হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।