spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. রোকসানা মিলি

ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. রোকসানা মিলি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি নিয়োগ পেয়েছেন। নবনিযুক্ত ডিন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (০৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

জানা যায়,ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ  লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিকে আগামী দুই বছরের জন্য তাদের এ পদে নিয়োগদান করেছেন। অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের আহ্বান: চসিক মেয়র

নবনিযুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, এ অনুষদে বিভাগ সংখ্যা বেশি হলেও বিভিন্ন বিভাগে শিক্ষক সংখ্যা খুবই কম। এজন্য একাডেমিক কার্যক্রম শৃঙ্খলা সহিত চলতে পারছে না। প্রশাসনকে সামর্থ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের পরামর্শ দিবো।একাডেমিক যে গুরুতর সমস্যাগুলো আছে তা দ্রুত কাটিয়ে উঠার জন্য বিভাগের সভাপতির সাথে আলোচনায় বসবো।

উল্লেখ্য, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ডিনের দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।