spot_img

― Advertisement ―

spot_img

সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটে ইবির ১১ সাবেক শিক্ষার্থী

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এগারো শিক্ষার্থী।এই...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস২১মাস পর পরীক্ষামূলক ভাবে চালু ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

২১মাস পর পরীক্ষামূলক ভাবে চালু ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় ২১ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়। আগামী ৫ জানুয়ারি উদ্বোধনের পর কেন্দ্রীয় কাফেটেরিয়া আনুষ্ঠানকভাবে চালু করা হবে।

পরীক্ষামূলকভাবে চালুর দিন দুপুর বারোটার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন। 

এসময় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসির পরিচালক প্রফেসর ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ,  শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘খাবার পরিবেশনকালে নির্দিষ্ট ইউনিফর্ম ও হ্যান্ডগ্লাভস পরিধান করতে হবে। সবসময় খাবার ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়াতে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করব। ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার্থীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবেন।

আরও পড়ুনঃ স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

এসময় উপাচার্য ক্যাফেটেরিয়ায় খাবার খান এবং নিজে কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করেন।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে ২০২৩ সালের ১২ মার্চ ক্যাফেটেরিয়া বন্ধ করে দেওয়া হয়। একই বছরের ২৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ক্যাফেটেরিয়া চালু হলেও মাস পেরোনোর আগেই তা আবার বন্ধের পর আর খোলা হয়নি।