spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজে ভ্যাট দিবস সপ্তাহ উদযাপিত 

রাজশাহী কলেজে ভ্যাট দিবস সপ্তাহ উদযাপিত 

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ “ভ্যাট দিব জনে জনে,অংশ নিব উন্নয়নে ” এই অঙ্গীকার ধারণ করে ভ্যাট দিবস সপ্তাহ -২০২৪ উপলক্ষে রচনা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাজশাহী কলেজ অডিটরিয়ামে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর সহযোগিতায়  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী এর সভাপতিত্বে সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ন কমিশনার তাহমিনা আক্তার পলি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সহকারী কমিশনার তানিয়া আলম। 

ভ্যাট দিবস উপলক্ষে ভ্যাট প্রদানের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথি বলেন, ভ্যাট প্রদানের ফলেই দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। সরকারি কোষাগারে জমা হওয়া এই রাজস্ব কর দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো হয়। শিক্ষার্থীদের একজন দায়িত্বসচেতন নাগরিক হয়ে উঠতে হবে আর একজন সুনাগরিকের কাজ নিয়মিত ভ্যাট প্রদান করা।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে আবারও ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১, আহত ৩

সভাপতি তার সমাপনী  বক্তব্যে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, একজন শিক্ষার্থী হিসেবে  ভ্যাট ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞান রাখা। তিনি তার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ভ্যাট প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে বলেন।

সবশেষে  কুইজ ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।