spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান। সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইউসুব আলী।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, শাখা সভাপতির নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। এরপর মাহমুদুল হাসানের পরামর্শে ইউসুব আলীকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আগামীতেও সেই লক্ষ্যে কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি।