spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির এম.ফিল ও পিএইচ.ডি'র ভর্তি পরীক্ষা পেছালো

ইবির এম.ফিল ও পিএইচ.ডি’র ভর্তি পরীক্ষা পেছালো

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত ১০ জানুয়ারির পরিবর্তে আগামী ১২ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে সাড়ে ১২টায়।

শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. বদিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরের রামগতিতে তিন অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে পরীক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।