spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসব্যতিক্রমধর্মী উদ্যোগ জবি ছাত্রলীগের: জনমানুষের মাঝে সেহরি বিতরণ

ব্যতিক্রমধর্মী উদ্যোগ জবি ছাত্রলীগের: জনমানুষের মাঝে সেহরি বিতরণ

জবি প্রতিনিধিঃ

রমজান উপলক্ষে পুরান ঢাকায় দুস্থদের মাঝে সাহরি বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শুভ সাহা। এসময় পুরান ঢাকার সুত্রাপুর, সদরঘাট, রায়সাহেব বাজার এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়া হয়।

রবিবার (৩১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল ফটক থেকে এই কার্যক্রম শুরু হয়।

সেহরি বিতরণ কার্যক্রমের দিকনির্দেশনায় ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।

শুভ সাহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে রোজাদার, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সেহরি বিতরণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, অনেকদিন যাবৎ ইচ্ছা ছিলো এমন কিছু করার কিন্তু সামর্থ হচ্ছিলো না, তাই আজ দিলাম। অনেকদিন যাবৎ মনে হচ্ছিলো যে অনেকে হয়ত না খেয়েও রোজা রাখছে, বিষয়টি আমাকে খুব পীড়া দিচ্ছিলো। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা বড় করে ইফতার পার্টি করার থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, সেই থেকেই আমার এই আয়োজন।

আমরা সংঘাত ঘৃণা নয় সম্প্রতিতে বিশ্বাসী। আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চাই, যার যার জায়গা থেকে যতটুকু করা যায়। আমি চাই পৃথিবীটা মানুষের হোক।

আরও পড়ুনঃ ইতিকাফে বসার আগে যেসব বিষয় জানা জরুরি

সেহরি বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি আহমেদ, সিএসই বিভাগের সাধারণ সম্পাদক কামরান শরাফি সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।