spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ অনুষদ চালু

ইবিতে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ অনুষদ চালু

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ নামে নতুন একটি অনুষদের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। নতুন এ অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধি ১৯৮৩ (সংশোধিত সংবিধি-২০১১) এর ৭(১) “খ” গ্রুপ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ অনুষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের রিপোর্টের ভিত্তিতে উপাচার্য নতুন অনুষদের কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছেন।

আরও পড়ুনঃ ঝুঁকিপূর্ণ সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি

তবে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই অনুষদের অধীনে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।