spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসফুলপুরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস

ফুলপুরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির ৯৪ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন হেলাল উদ্দিন হেলু।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

একই দিনে ফুলপুর পৌর বিএনপির ৯৯ সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে পৌর কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র আমিনুল হক এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মোস্তফা।

আরও পড়ুনঃ মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের ফলে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নতুন কমিটির ঘোষণার পর নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং দলকে সুসংগঠিত করে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।