spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন ইবি প্রোভিসি

পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন ইবি প্রোভিসি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বুধবার (৫ মার্চ) দুপুরে তিনি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে অধ্যাপক ড. এম এয়াকুব আলী উল্লেখ করেন, “আমি আনুমানিক চার মাস আগেই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছিলাম। অদৃশ্য কারণে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়নি। এ পদে দায়িত্ব পালনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, বরং বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই দায়িত্বটি গ্রহণ করেছিলাম। তবে এই দায়িত্ব পালনের কারণে আমার ব্যক্তিগত ইমেজ সংকট তীব্রতর হয়েছে। আমি উপাচার্যকে বহুবার মৌখিকভাবে জানিয়েছি যে, এ দায়িত্ব পালন করতে আমি আগ্রহী নই।”

আরও পড়ুনঃ ইবিতে ‘স্বাধীনতা বিরোধীর’ নামে হল; শিক্ষার্থীদের ক্ষোভ, ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছিল। এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।”