spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটে ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণের ঘোষণা

গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটে ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণের ঘোষণা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ গাজায় চলমান নৃশংস হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঘোষিত ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে ৭ এপ্রিল ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ‘গাজার পাশে আছি’ শীর্ষক এক বিবৃতির মাধ্যমে তারা রোববার (৬ এপ্রিল) বিকেলে এই ঘোষণা দেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, তারা গণহত্যার মুখে চুপ করে থাকতে রাজি নন। মানবতার পক্ষে অবস্থান নিয়ে গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে। ৭ এপ্রিল কোনো ক্লাস, ল্যাব বা অফিস চলবে না।

শিক্ষার্থীরা বলেন, “প্রতিদিন নিরপরাধ নারী, পুরুষ, শিশু এমনকি নবজাতকরাও ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্রদের হাতে নির্মমভাবে নিহত হচ্ছে। এটি যুদ্ধ নয়, এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন। বিশ্ব নেতারা যখন নীরব, তখন আমাদেরই সত্যের পক্ষে কণ্ঠ তুলতে হবে।”

আরও পড়ুনঃ চরম চিকিৎসক সংকটে ধুঁকছে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত স্বাস্থ্যসেবা কার্যক্রম

তাদের মতে, এই ধর্মঘট কেবল প্রতিবাদ নয়; এটি মানবতার পক্ষে একটি সুদৃঢ় অবস্থান। এটি যুদ্ধাপরাধের বিরুদ্ধে সম্মিলিত চিৎকার এবং প্রতিবাদের ভাষা। শিক্ষার্থীরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব রাজনীতির প্রতিকূল অবস্থানে যখন গাজাবাসীরা নিপীড়নের শিকার, তখন ইবি শিক্ষার্থীদের এই কর্মসূচি এক অনন্য মানবিক মূল্যবোধ ও সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করল।