spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইরানের এমআইউ বাংলাদেশস্থ অফিস পরিদর্শনে ইবি উপাচার্য

ইরানের এমআইউ বাংলাদেশস্থ অফিস পরিদর্শনে ইবি উপাচার্য

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইরানের প্রখ্যাত আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটির (এমআইউ) ঢাকাস্থ বাংলাদেশ অফিস পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা ও গবেষণাভিত্তিক দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি এ সফর করেন।

পরিদর্শনকালে এমআইউ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা’দের সঙ্গে উপাচার্য এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, ছাত্র-শিক্ষক বিনিময়, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ, বিজ্ঞান শিক্ষার প্রসার এবং পার্সি ভাষা কোর্স চালু বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ দ্রুততম সময়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়, যা ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংযোগ ও গবেষণাক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একযোগে কাজ করা গেলে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য এটি হবে একটি মাইলফলক।”

আরও পড়ুনঃ রাজশাহী কলেজ ছাত্রাবাসে ভাড়া কমল দুইশো টাকা, শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনের সিদ্ধান্ত

উল্লেখ্য, আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (MIU) একটি আন্তর্জাতিক ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ইসলামি ও আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত এবং বিশ্বব্যাপী উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করে। বিশ্ববিদ্যালয়টি নারী শিক্ষার্থীসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে ইসলামী শিক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করে থাকে।

এই পরিদর্শন ও আলোচনার মধ্য দিয়ে ইরান-বাংলাদেশের দ্বিপাক্ষিক শিক্ষাবিষয়ক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।