spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসস্টুডেন্ট ফেডারেশন পাবনা জেলা রাজশাহী কলেজে আত্মপ্রকাশ, নেতৃত্বে সৌরভ-তোহা

স্টুডেন্ট ফেডারেশন পাবনা জেলা রাজশাহী কলেজে আত্মপ্রকাশ, নেতৃত্বে সৌরভ-তোহা

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “সাম্য, ভাতৃত্ব, বন্ধন সম্পর্কের এই ভাবনা গড়ে তুলবে শক্তি”—এই অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়ে রাজশাহী কলেজে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করল ‘স্টুডেন্ট ফেডারেশন পাবনা জেলা’।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ২৫ সদস্যের এই কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম সৌরভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস. এম. নুরুজ্জামান তোহা।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী কলেজে অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও সংহতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ভর্তি, আবাসন, একাডেমিক সহায়তা, চাকরিসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের পাশে থাকাই হবে সংগঠনের মূল দায়িত্ব।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শুরু হওয়া ভর্তি পরীক্ষায় পাবনার নবাগত শিক্ষার্থীদের সহযোগিতা করা, রাজশাহী কলেজে কর্মরত পাবনার শিক্ষকদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন, এবং ভবিষ্যতে নতুন সদস্য অন্তর্ভুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন নবনির্বাচিতরা।

আরও পড়ুনঃ বিষধর সাপের কোলে ইবি ক্যাম্পাস, ঘুমন্ত প্রশাসন: আতঙ্কে শিক্ষার্থীরা

ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহ-সভাপতি জয় দাস ও মো. আরমান হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক রোদেলা রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসাইন, প্রচার সম্পাদক হুসাইন আহমেদ নূর, উপ-প্রচার সম্পাদক রাফিউল আওয়াল, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান আবির, সহ-দপ্তর সম্পাদক এস. এম. সাজিদ রায়হান, ছাত্রী বিষয়ক সম্পাদক মিরাতুজ জাহান মিলি, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. লাবনী খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবরার শাহরিয়ার, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক আবুশামা শাওন এবং ইভেন্ট কো-অর্ডিনেটর শাহরিয়ার নাফিস।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. মেহেদী হাসান, শাহরিয়ার কবির সুমন, আব্দুল্লাহ আল আশিফ, মিথিলা ফারজানা মীম, আকিব মোরসেদ নিযুম, আনিকা নওয়ার জেরীন, মো. আব্দুল্লাহ প্রামাণিক, মুনতাসীর রহমান, এস. কে. এহসান মাহমুদ এবং মো. রাব্বি রহিম রাজ।

পাবনা জেলার শিক্ষার্থীরা জানিয়েছেন, রাজশাহী কলেজে স্টুডেন্ট ফেডারেশন গঠনের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ভবিষ্যতে এই সংগঠন শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে কাজ করবে বলেই তারা আশা করছেন।