spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে চারুকলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে জোনাকি আগমন উৎসব

ইবিতে চারুকলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে জোনাকি আগমন উৎসব

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে জোনাকি আগমন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিভাগের সকল শিক্ষককে গাছের চারা উপহার দেওয়া হয়।

বিজয় কর্মকার ও সানজিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান, প্রভাষক ইমতিয়াজ ইসলাম, রায়হান উদ্দিন ফকির, রফিকুল ইসলাম, তানিয়া আফরোজ ও অনিন্দিতা হাবিব। এছাড়াও বিভাগের ছয়টি ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুনঃ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, “বিশ্বের প্রতিটি সৃজনশীলতার পেছনে শিল্পীদের স্পর্শ রয়েছে। সৃষ্টিশীল কাজে চারুকলার শিক্ষার্থীরা অনন্য ভূমিকা রাখছে। নবীন শিক্ষার্থীদের আমি সুভাষিত ঘ্রাণের সাথে তুলনা করি, যারা আমাদের বিভাগে নতুন প্রাণের সঞ্চার করবে।” তিনি বিভাগটির সবার উত্তরোত্তর সফলতা কামনা করেন।