spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসরকারি নির্দেশে বেরোবির ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত

সরকারি নির্দেশে বেরোবির ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত

ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।

বুধবার (১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, “শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে নির্ধারিত তারিখের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বহাল থাকবে। ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।”

আরও পড়ুনঃ সংবাদ সম্মেলনে নিসচার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৪ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকায় উল্লেখ করা হয়, “ধর্মীয় উৎসবগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপনের সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”