spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মিলনমেলা ১৭ জানুয়ারি

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মিলনমেলা ১৭ জানুয়ারি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাক্তনী মিলনমেলার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার প্রাণিবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে জানানো হয়, আগামী ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে এই মিলনমেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহানারা আক্তার বানু, অধ্যাপক ড. সারওয়ার জাহান, মাহফুজা চৌধুরী, এস. এম. তাজুল ইসলাম, স্মৃতি সারোয়ারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ প্রামাণিক এবং বরেন্দ্র কলেজের বর্তমান প্রিন্সিপাল রনজিৎ সাহা।

আরও পড়ুনঃ সাংবাদিকদের মারধর ও তথ্য লোপাটে বহিষ্কার ইবির তিন শিক্ষার্থী, নয়জনকে সতর্ক

মিলনমেলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গোলাম কালাম মুরশেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক নাহিদ রিয়াজ করিম।

বিভাগীয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ৫ নভেম্বর থেকে মিলনমেলার জন্য আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।