
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাস মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮–১৮ বর্ষের শিক্ষার্থী এস এম সুইট এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ বর্ষের শিক্ষার্থী ইয়াশিরুল কবির সৌরভ। সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনোলজি বিভাগের ২০২০–২১ বর্ষের শিক্ষার্থী সাদিয়া মাহমুদ মীম এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮–১৯ বর্ষের শিক্ষার্থী গোলাম রব্বানী।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাইন, তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মিনহাজুর রহমান মাহিম। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ ও শিহাব উদ্দীন। সংগঠক হিসেবে রয়েছেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতীম চক্রবর্তী ও সোহান।
এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, আরমান হক, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, ইমরান শেখ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, রিপন ইসলাম রতন, স্বাধীন, জিম, জোবায়ের বিন লতিফ, হিমেল মোল্লা, মেহেদী হাসান ও প্রণব শর্মা।
আরও পড়ুনঃ ইবির সাথে ইসলামী ব্যাংকের চুক্তি, চালু হবে ই-পেমেন্ট সিস্টেম
নবমনোনীত আহ্বায়ক এস এম সুইট বলেন, তাঁকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নবমনোনীত সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই তাদের কার্যক্রম এগিয়ে যাবে। তিনি নতুন কমিটির সদস্যসহ যারা কমিটিতে নেই, জুলাই আন্দোলনের সকল সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করেছেন।



