spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআ.লীগের পক্ষে নিয়মিত পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

আ.লীগের পক্ষে নিয়মিত পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে চলমান পরীক্ষার সময় তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম সাগর আহমেদ, তিনি সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সকাল ৯টা থেকে সাগর আহমেদ তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন। বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ভবনের সামনে অবস্থান নেন এবং অভিযোগের ভিত্তিতে তাকে পরীক্ষার হল থেকে আটক করেন।

এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী মারধরের চেষ্টা করলে প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাগরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।

অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে নিয়মিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং শেখ হাসিনার পক্ষে প্রচারমূলক পোস্ট দিয়ে আসছেন। সর্বশেষ ১৩ নভেম্বর তিনি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সফল করতে আহ্বান জানিয়ে পোস্ট দেন এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগ ব্যবহার করেন। শিক্ষার্থীরা আরও দাবি করেন, সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা।

আরও পড়ুনঃ ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু

এদিকে আটক সাগর আহমেদ পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। আমার পরিবার আওয়ামী লীগ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নই। ক্যাম্পাসে কখনো রাজনীতি করিনি। আওয়ামী আমলেও আমরা নির্যাতনের শিকার হয়েছি—সেটিও সত্য। আজ শুধু পরীক্ষা দিতে এসে আমাকে আটক করা হয়েছে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, “সে বর্তমানে আমাদের হেফাজতে আছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”