spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঅফিস রুম পেলো রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট

অফিস রুম পেলো রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব বরাদ্দকৃত নতুন অফিস রুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১টায় কলেজের ফুলার ভবনে ফিতা কেটে রুমটির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দিন, রেড ক্রিসেন্ট ইউনিটের উপদেষ্টা ও অধ্যাপক মুহাম্মদ আবদুর রকিবসহ অন্যান্য উপদেষ্টা এবং রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিটের নতুন কার্যক্রমিক পরিবেশ আনুষ্ঠানিকভাবে চালু হলো।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। মানবিকতা, সততা ও নিষ্ঠা এ সংগঠনের মূল আদর্শ। তিনি বলেন, সমাজসেবায় যুব সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং রেড ক্রিসেন্টের সুনাম অক্ষুণ্ন রাখতে মানবিক কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুনঃ আ.লীগের পক্ষে নিয়মিত পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

রেড ক্রিসেন্ট ইউনিটের উপদেষ্টা সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রকিব বলেন, নতুন বরাদ্দ পাওয়া রুমটি সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে সহায়ক হবে। তিনি যুব সদস্যদের দলগতভাবে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত যুব সদস্যরা জানান, নতুন পরিবেশে কাজ করার সুযোগ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ আরও বাড়াবে।