spot_img

― Advertisement ―

spot_img

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব: মোশারফ-শান্ত

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তিনটি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসতিন মাসেও হয়নি ববি প্রশাসনের নবীন বরণ, উদ্যোগ নিচ্ছে ছাত্রশিবির

তিন মাসেও হয়নি ববি প্রশাসনের নবীন বরণ, উদ্যোগ নিচ্ছে ছাত্রশিবির

ডালিয়া হালদার, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। তবে এর মধ্যেই আগামী সোমবার (১৭ নভেম্বর) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করতে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির ববি শাখা।

এ বছর ১৩ আগস্ট ক্লাস শুরুর পরও নবীনদের অভ্যর্থনায় প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর উৎসবমুখর নবীন বরণ নতুন পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করে। দীর্ঘদিনেও অনুষ্ঠান না হওয়ায় তারা নিজেদের উপেক্ষিত মনে করছেন।

রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রিফাত হোসেন বলেন, “তিন মাস পেরিয়ে গেলেও এখনো নবীন বরণ অনুষ্ঠিত না হওয়ায় আমরা শিক্ষার্থীরা গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এভাবে বিলম্ব হওয়া হতাশাজনক। দ্রুত নবীন বরণের তারিখ ঘোষণা এবং যথাযথ আয়োজন দাবি করছি।”

২০১১-১২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু থেকেই ছাত্রশিবিরের কমিটি সক্রিয় ছিল। আওয়ামী লীগ সরকারের সময় সীমিত আকারে অনুষ্ঠান করলেও এবার প্রথমবারের মতো বড় পরিসরে নবীন বরণ অনুষ্ঠান করতে যাচ্ছে তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নবীনদের জন্য পুরস্কার হিসেবে থাকছে টি-শার্ট, শাল, ডায়েরি, কলম, চাবির রিং ও বই।

এর আগে চলতি মাসের ৪ তারিখ ‘এক শিক্ষার্থী এক কুরআন’ প্রকল্পের আওতায় প্রায় ২,৫০০ কুরআন বিতরণ করেছে ছাত্রশিবির, যেখানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।

আরও পড়ুনঃ অফিস রুম পেলো রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট

যদিও ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ—তবে বাস্তবে ছাত্রদল, ছাত্রশিবির, ইশা, ছাত্রকাউন্সিলসহ বিভিন্ন সংগঠন অনায়াসে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধাবিকাশ ও সৃজনশীল প্রতিভা বিকাশে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে মিলনমেলা ও দৃঢ় বন্ধন সৃষ্টি হবে।”

নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “আজকে মিটিং ডেকেছি। মিটিংয়ে উপস্থিত সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী নবীন বরণের আয়োজন করা হবে।”