
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজের হাজী মুহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে অনুষ্ঠিত হয় এই নবীন বরণ অনুষ্ঠান।
শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং এরপর নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরসিআরইউ সভাপতি আবু সাঈদ রনি।
ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া সবকিছু প্রথমে সাংবাদিকদের চোখে ধরা পড়ে এবং তারা সত্য তুলে ধরেন। ভবিষ্যতে নবীনরা যেন সৎ, নৈতিক ও দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে ওঠে— সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ. ম. সাজু, স্টার নিউজের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম এবং মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।
আরও পড়ুনঃ আ.লীগের পক্ষে ফেসবুকে পোস্ট, ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন আরসিআরইউ’র সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি এবং সাবেক সভাপতি ও ঢাকা মেইলের স্টাফ রিপোর্টার আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম মিতুসহ ইউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



