spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনবীনদের বরণে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নবীনদের বরণে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শুভেচ্ছা মিছিল করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ শুভেচ্ছা মিছিল।

মিছিল শেষে সভাপতির বক্তব্যে খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ৫ আগস্টের পর একটি গোষ্ঠীর ষড়যন্ত্রে রাজশাহী কলেজে ছাত্ররাজনীতি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু দেড় বছর ধরে গোপনে সংগঠিত হয়ে এখন প্রকাশ্যে বড় রাজনৈতিক কর্মসূচি করছে সেই গোষ্ঠী।

তিনি অভিযোগ করেন, “প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করেছিলাম যেন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে না দেওয়া হয়। কিন্তু এতদিন তাদের গোপন কর্মকাণ্ড চালিয়ে শক্তি অর্জনের সুযোগ দেওয়া হয়েছে, যার ফল আজকের বড় আয়োজন।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের আগেও রাজশাহী কলেজ ছাত্রদল মাথা উঁচু করে রাজনীতি করেছে। কলেজ প্রশাসন যেহেতু এখন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দিয়েছে, আমরাও নিয়মিত রাজনৈতিক কার্যক্রম চালাবো। প্রতি রবিবার নিয়মিত মিছিল অনুষ্ঠিত হবে।”

প্রধান বক্তার বক্তব্যে সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, “রাজশাহী কলেজে যেখানে মিটিং-মিছিল বন্ধ ছিল, সেখানে আমাদের ছাত্রদলের ভাইরা ক্যাম্পাসের বাইরে প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারপরও ছাত্রদলকে দমিয়ে রাখা যায়নি।”

তিনি অভিযোগ করে বলেন, “বিভিন্ন সংগঠনের পরিচয়ে গোপন রাজনীতির চেষ্টা চলছে। এসব পরিচয়বিহীন, গুপ্তচক্র কোনো প্রকার অপতৎপরতা করলে ছাত্রদল তা প্রতিহত করবে।”

আরও পড়ুনঃ ইবিতে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “আমরা কখনো লুকিয়ে রাজনীতি করিনি। শেখ হাসিনার আমলেও প্রকাশ্যে রাজনীতি করেছি, মোকাবিলা করেছি—কিন্তু কখনো ছাত্রলীগে ঢুকে করিনি।”

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শুভেচ্ছা মিছিলটি কলেজের মেইন গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। বিভিন্ন স্লোগানে মুখরিত পরিবেশের মধ্য দিয়ে প্রশাসন ভবনের সামনে নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।