spot_img

― Advertisement ―

spot_img

ববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের গোপনে আপত্তিকর ছবি তোলার অভিযোগে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈকে নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব: মোশারফ-শান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব: মোশারফ-শান্ত

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে মোশারফ হোসেন সভাপতি, আরিফ হোসেন শান্ত সাধারণ সম্পাদক।

সভাপতি পদে মোশারফ হোসেন ১১৭ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক হোসেন পান ৮৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন শান্ত ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর রাফি পান ১০৩ ভোট।

এতে সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাত্র ৭১ ভোট পেয়ে পরাজিত হন।

আরও পড়ুনঃ ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, উপাচার্য বরাবর ভুক্তভোগীর লিখিত অভিযোগ

নতুন নেতৃত্ব নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪০ জন। এর মধ্যে ২৩৯টি ভোট পড়েছে, যার মধ্যে চারজন প্রার্থী অনলাইনে ভোট দিয়েছেন।

ভোটগ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ছাত্রদলের নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এ কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে।