spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদনের সময় বাড়লো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদনের সময় বাড়লো

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ছয়দিন বাড়ানো হয়েছে। অনলাইনে (জুম মিটিং) অনুষ্ঠিত কোর কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, পূর্বঘোষণা অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারতেন। তবে কোর কমিটির সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ বেরোবি প্রেসক্লাবের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

এদিকে ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য), ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।