spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে ইসমাইল–বিশাল

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে ইসমাইল–বিশাল

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ২০২৬ সালের জন্য ১৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ইসমাইল হোসেন সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী ইসতিয়াক আমিন বিশাল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ভার্চুয়াল সভার মাধ্যমে ক্লাবের নবম কার্যনির্বাহী কমিটির বিদায় এবং আগামী এক বছরের জন্য দশম কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম নুহ। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এস. এম. শরাফত হোসেনকে এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিমা ইসলাম স্বর্ণালীকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে নাহিদ হাসান ও মোঃ ওয়াহিদুজ্জামান দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ সাবেক-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত রাজশাহী কলেজের বাংলা বিভাগ

এছাড়া সম্পাদকীয় বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন মৌমিতা প্রামাণিক ও রুবাইয়াত ইসলাম তৃষা, মানবসম্পদ সম্পাদক হিসেবে মোঃ তারেক উজ্জামান অপু ও তারিকুল ইসলাম তন্ময়, ইভেন্ট ম্যানেজমেন্টে আব্দুল্লাহ আজরাফ ও নূরে মিম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রুকাইয়া তাবাসসুম রিফাহ, আইসিটি সম্পাদক লাবনী বালা, যোগাযোগ সম্পাদক মোঃ তানভীর রহমান, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক মোঃ আব্দুল হাদি এবং দপ্তর সম্পাদক হিসেবে প্রকৃতি চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি মোঃ ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব একটি পরিবারের মতো সংগঠন। কলেজের প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও কার্যকর বছর উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।