spot_img

― Advertisement ―

spot_img

ইবি দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর: সন্ধানের দাবিতে মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর পূর্ণ হলেও তাদের সন্ধান মেলেনি। এখনো তাদের খোঁজে প্রতীক্ষায় রয়েছে পরিবার।বুধবার (৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে ই-পেমেন্ট সুবিধা দিতে ইসলামী ব্যাংকের ক্যাম্পাস ক্যাম্পেইন

ইবিতে ই-পেমেন্ট সুবিধা দিতে ইসলামী ব্যাংকের ক্যাম্পাস ক্যাম্পেইন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি ই-পেমেন্ট, এটিএম কার্ড ও অনলাইন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে বিশেষ ক্যাম্পেইন বুথ স্থাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার থেকে বুধবার (২১ জানুয়ারি) তিন দিনব্যাপী ডায়না চত্বরে এই সেবা কার্যক্রম পরিচালিত হলেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়ার কারণে তা আরও তিন দিন বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে প্রায় এক হাজার শিক্ষার্থী তাদের প্রোফাইল আপডেট করেছেন, যার মাধ্যমে তারা কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যাংকিং সেবা ও ফি পেমেন্টের সুবিধা পাবেন।

জানা গেছে, শিক্ষার্থীদের পেমেন্ট সংক্রান্ত ভোগান্তি দূর করতে গত বছরের ৮ নভেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি ডিজিটাল পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবেই ক্যাম্পাসে এই ক্যাম্পেইন বুথ স্থাপন করা হয়েছে। বুথ থেকে শিক্ষার্থীদের চার্জমুক্ত ব্যাংকিং সুবিধা, ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ড, সহজ একাউন্ট খোলার সুযোগ, তাৎক্ষণিক ভার্চুয়াল কার্ডসহ বিভিন্ন আধুনিক সেবা প্রদান করা হচ্ছে।

ক্যাম্পেইনের একদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বুথ পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ব্যাংকিং সুবিধা সহজলভ্য হওয়াকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ জাতীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ

ইসলামী ব্যাংকের সমন্বয়কারী কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যাংকিং সেবা ও বিশ্ববিদ্যালয়ের ফি পেমেন্ট করতে পারবেন। তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত একটি বিশেষ ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যা সাধারণত বছরে প্রায় ৮০০ টাকা চার্জ দিয়ে নিতে হয়। এছাড়া সেলফিন অ্যাপ ডাউনলোডের মাধ্যমে শিক্ষার্থীরা তাৎক্ষণিক ভার্চুয়াল কার্ড পাচ্ছেন। যেকোনো শাখা থেকে সহজেই একাউন্ট খোলা যাবে এবং আন্তর্জাতিক সার্ভারে নিবন্ধনের পর কার্ড হাতে পেতে প্রায় দশ দিন সময় লাগবে।

উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দীর্ঘদিন পর হলেও ইসলামী ব্যাংকের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে ইবি শিক্ষার্থীরা পেমেন্টের সুযোগ পাচ্ছে। এজন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, আধুনিক এই ব্যাংকিং সুবিধা ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ীভাবে সম্পন্ন করতে পারবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি থেকেও মুক্তি পাবে।