spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী কলেজ টিমের টিচার ইনচার্জ সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রকিব। কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলীসহ রেড ক্রিসেন্টের শিক্ষক উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শিপন বলেন, রেড ক্রিসেন্ট রাজশাহী কলেজ টিমের এই মহৎ উদ্যোগে সাড়া দিয়ে তিনি রক্তদান করেছেন। এটি একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যা অনেক মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে বলে তিনি মনে করেন। এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি গর্ববোধ করেন বলেও জানান।

কর্মসূচি সম্পর্কে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট টিমের যুবনেতা রবিউল ইসলাম মিন্টু বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো জরুরি মুহূর্তে যেন রক্তের সংকটে কোনো মানুষের জীবন ঝুঁকিতে না পড়ে। সকাল ১০টায় উদ্বোধনের পর থেকেই শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। স্বেচ্ছায় রক্তদান করে শিক্ষার্থীরা মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ সপ্তাহব্যাপী ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু

তিনি আরও জানান, রক্তদাতা শিক্ষার্থীদের জন্য ডোনার কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনে ব্লাড ব্যাংক থেকে সহজেই রক্ত গ্রহণ করা সম্ভব হবে।

রক্তদান কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছয়টি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা সেবার ব্যবস্থাও করা হয়। এসব পরীক্ষার মধ্যে ছিল রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়া পরীক্ষা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া সৃষ্টি করে।