spot_img

― Advertisement ―

spot_img

ইবির সংগঠন কতৃক সেহেরি ও ইফতারে ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি' এর উদ্যোগে যাকাত প্রজেক্টের আওতায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় অসহায় পরিবারের মাঝে সেহরি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির সংগঠন কতৃক সেহেরি ও ইফতারে ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি

ইবির সংগঠন কতৃক সেহেরি ও ইফতারে ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ এর উদ্যোগে যাকাত প্রজেক্টের আওতায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় অসহায় পরিবারের মাঝে সেহরি ও ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচিতে প্রায় ১৫টি পরিবারে পবিত্র রমজান উপলক্ষে সাত দিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রায়হান কবির জানান, দীর্ঘদিন ধরেই তারা ফিলিস্তিনের অসহায় ও যুদ্ধবিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যাকাত ফান্ডের আওতায় দ্বিতীয় ধাপে ১৫টি পরিবারের মাঝে সাত দিনের সেহরি ও ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। এই প্রজেক্ট বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে প্রায় ৫৩০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকার সমপরিমাণ। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ ইবিতে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই আমরা আমাদের মানবিক কার্যক্রম শুরু করেছি। আমাদের কাজ শুধু ফিলিস্তিনের ভাই-বোনদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইতোমধ্যে ক্যাম্পাসেও বিভিন্ন মানবিক কার্যক্রম শুরু করেছি। পর্যাপ্ত ফান্ড ও সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণ করা হবে।

প্রসঙ্গত, সংগঠনটি এর আগেও বিভিন্ন সময় ফিলিস্তিনকে কেন্দ্র করে একাধিক মানবিক প্রকল্প বাস্তবায়ন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে এসব মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।