

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ। আগামী ২৮ অক্টোবর ২০২৬ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সাভারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খাতনা
এতে আরও বলা হয়, আগামী ২৮ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।