spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ 

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ 

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করেছে শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে গিয়ে পুনরায় ক্যাম্পাসের বটতলা  এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা- ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার ভাইকে মনে পড়ে’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’সহ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সমাবেশ সমন্বয়ক এস এম সুইট  বলেন, ২৪ এর পরাজিত শক্তি দেশের ভিতরে ও ভারতে বসে ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ভারত ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে  আমার দেশের জনগণকে অসহায় করার পায়তারা করছে। আমরা ভারতকে হুঁশিয়ার দিতে চাই যেভাবে এদেশের ছাত্র-জনতা স্বেরাচারী শাসকের পতন ঘটিয়েছে। সেভাবেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভারতের সকল আগ্রাসন প্রতিহত করবে। 

আরও পড়ুনঃ তাকবির শব্দে আপত্তি, প্রতিবাদে উত্তাল ইবি ক্যাম্পাস

এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিকট ভারতের আগ্রাসনের বিরূদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।