spot_img

― Advertisement ―

spot_img

ইবি দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর: সন্ধানের দাবিতে মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর পূর্ণ হলেও তাদের সন্ধান মেলেনি। এখনো তাদের খোঁজে প্রতীক্ষায় রয়েছে পরিবার।বুধবার (৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে দ্রুত ভিসি নিয়োগের দাবি আওয়ামীপন্থী শিক্ষকদের

ইবিতে দ্রুত ভিসি নিয়োগের দাবি আওয়ামীপন্থী শিক্ষকদের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ইবি শিক্ষক সমিতি। এসময় তারা দ্রুত ভিসি নিয়োগের দাবি জানান।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড.আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান । সমতাভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটি।

এছাড়াও বিজ্ঞপ্তিতে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য,  কোষাধ্যক্ষের পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেন সংগঠনটি।

আরও পড়ুনঃ রেলপথ দৃশ্যমান না হওয়া পর্যন্ত ট্রেন চলবেনা

এমতাবস্থায় সৎ, যোগ্য ও দক্ষ অধ্যাপকদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করার আহ্বান জানান সংগঠনটি।