spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ইবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বন্যাদূর্গতদের সাহায্যের নিমিত্তে  সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছোট পরিসরে পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক -শিক্ষার্থীরা। 

সোমবার (২৬ আগস্ট) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইটে অস্থায়ী প্রার্থনালয়ে জন্মাষ্টমী পূজা কর্মসূচি পালন করেন। 

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস জানান, আমাদের দেশ একটা সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার মাঝে ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন।

আরও পড়ুনঃ হারুনের নির্যাতন-অত্যাচারের থাবায় জুয়েলারি ব্যবসায়ী বিল্লাল

তিনি আরও বলেন, এই অবস্থায় জন্মাষ্টমী পূজার ব্যয় কমিয়ে ওই টাকা বন্যার্তদের মাঝে দিয়েছি। যার ফলে এ বছর আমরা পূজা ছাড়া অন্য কোন কর্মসূচি রাখেনি। পূজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের জন্য প্রার্থন্য করেছি।