spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি অধ্যাপক মুঈদের মৃত্যু, প্রথম জানাযা অনুষ্ঠিত

ইবি অধ্যাপক মুঈদের মৃত্যু, প্রথম জানাযা অনুষ্ঠিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক আব্দুল মুঈদ মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

এ দিকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানাজার নামাজে ইমামতি করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী জানাযায় অংশগ্রহণ করেন। 

আরও পড়ুনঃ ভারত পালানোর সময় রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটক 

জানা যায়, কুষ্টিয়ায় তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। পরে কুষ্টিয়ার সাদ্দাম বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ৩০ জুন চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় জন্মগ্রহণ করেন আব্দুল মুঈদ। তিনি বিশিষ্ট কলামিস্ট হিসেবে পরিচিত। এ ছাড়াও তিনি ইবির অর্থনীতি বিভাগের সভাপতি ছিলেন।