# আলোকিত দর্পণ > সত্য প্রচারে আপোষহীন ## Posts - [এগারোবার পেছালো হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ](https://alokitodarpan.com/national/22096/): ঢাকা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এগারোবারের মতো পেছানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। আদালতে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ ধার্য করেছেন। আগামী ১৯ এপ্রিল সিআইডি প্রতিবেদন দাখিল করবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। মামলা সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করেন […] - [এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোয় জামায়াতে তীব্র নিন্দা](https://alokitodarpan.com/national/22093/): বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে বলেন, এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং শিল্প-কলকারখানার উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। বিবৃতিতে তিনি বলেন, এলপিজি বর্তমানে নাগরিকদের দৈনন্দিন জীবনের একটি অত্যাবশ্যকীয় পণ্য। রান্নার কাজে দেশের বিপুলসংখ্যক পরিবার এই জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে এর মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। জনগণের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় না এনে সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে […] - [বেইলি রোড অগ্নিকাণ্ডে ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র](https://alokitodarpan.com/capital/22090/): বেইলি রোডে আগুন লেগে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিভিন্ন রেস্টুরেন্টের স্বত্বাধিকারীসহ ২২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের সাতটি ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক শাহ জালাল মুন্সী এ অভিযোগপত্র জমা দেন। তবে দুজন মারা যাওয়ায় এবং দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান। অভিযোগপত্রে উল্লিখিত আসামিরা হলেন চায়ের চুমুক কফিশপের স্বত্বাধিকারী আনোয়ারুল হক, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ, কাচ্চি ভাই, খানাজ এবং তাওয়াজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী […] - [গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫](https://alokitodarpan.com/national/22087/): দেশে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন চার শিশুর মৃত্যুর ফলে চলতি বছরে হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪২ জনে। এর মধ্যে শুধু মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকাসহ রাজশাহী, ময়মনসিংহ এবং দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ […] - [গণমাধ্যমে ‘তথ্য সন্ত্রাসে’ জড়িতদের জবাবদিহির দাবি মঞ্চ-২৪-এর](https://alokitodarpan.com/capital/22084/): গত ১৭ বছরে গণমাধ্যম ব্যবহার করে ‘তথ্য সন্ত্রাসে’ জড়িত সাংবাদিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন গণমাধ্যম’-এর দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, তারা কোনো আনুষ্ঠানিকতা রক্ষার জন্য সেখানে আসেননি; বরং সত্য উচ্চারণ, অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া এবং দীর্ঘদিন ধরে গণমাধ্যমের ওপর চালানো দখলদারিত্ব ও বিকৃতির বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার অভিযোগ, বিগত ১৭ বছরের শাসনামলে পরিকল্পিতভাবে গণমাধ্যমকে ধ্বংস করা হয়েছে এবং একটি অপ-সাংবাদিকতা সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে, যারা সাংবাদিকতার আড়ালে মিথ্যাচার, চরিত্রহনন […] - [এপ্রিলজুড়ে জ্বালানির সংকট নেই, পর্যাপ্ত মজুতের আশ্বাস জ্বালানি মন্ত্রণালয়ের](https://alokitodarpan.com/national/22081/): দেশে চলতি এপ্রিল মাসে কোনো জ্বালানির সংকট হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দেশের সার্বিক চাহিদা পূরণে যথেষ্ট। সরকারের আশা, এপ্রিলজুড়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং বাজারে কোনো ঘাটতি তৈরি হবে না। মজুত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ মেট্রিক টন, যা মোট মজুতের প্রায় ৬৩ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত […] - [গ্রীষ্মে বিদ্যুৎ সংকটের শঙ্কা, পুরোনো বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নের দাবি](https://alokitodarpan.com/national/22078/): দেশে আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সংকটের আশঙ্কা বাড়ছে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, আমদানিনির্ভর জ্বালানির উচ্চ ব্যয় এবং ডিজেল ও এলএনজির চাহিদা বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে সরবরাহ পরিস্থিতিতে পুরোনো বিদ্যুৎ চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতে বিগত বছরগুলোতে সম্পাদিত একাধিক চুক্তি এখন জাতীয় অর্থনীতির ওপর বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতাহীন প্রক্রিয়ায় স্থাপিত কিছু বেসরকারি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে উৎপাদন না হলেও ক্যাপাসিটি চার্জ পরিশোধের বিষয়টি দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে […] - [হরমুজে বাংলাদেশি ৬ জাহাজের অনুমতি, তবে ৫টিরই চালান বাতিল](https://alokitodarpan.com/national/22075/): বাংলাদেশের অনুরোধে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি এলএনজি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো আমদানি পরিকল্পনা ও নথির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ঘোষিত ‘ফোর্স মেজর’ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি শুরুর পর মার্চের শুরুতেই প্রতিষ্ঠান দুটি সব ধরনের সরবরাহ স্থগিত করে। জ্বালানি বিভাগের পাঠানো তালিকায় এপ্রিল মাসে সরবরাহের জন্য পাঁচটি এলএনজি কার্গোর উল্লেখ ছিল। এর মধ্যে চারটি কাতারএনার্জির এবং একটি এক্সিলারেট এনার্জির। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক […] - [ফুলবাড়ীতে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা](https://alokitodarpan.com/country/22072/): মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক এক্সকাভেটর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাসিন্দা রিপন মিয়াকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের কাজে এক্সকাভেটর ব্যবহার করছিলেন। আরও পড়ুনঃ রায়পুরে ক্লাস চলাকালে ছাদের ভিম ধসে আহত ৫ ছাত্রী এ বিষয়ে […] - [রায়পুরে ক্লাস চলাকালে ছাদের ভিম ধসে আহত ৫ ছাত্রী](https://alokitodarpan.com/country/22069/): রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদের পলেস্তারা ও ভিমের একাংশ ধসে পড়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে। বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা ক্লাসে পাঠ নিচ্ছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের মধ্যে নাদিয়া, ঋতু বণিক ও সামিয়ার নাম জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে […] - [রুনা হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সুপার কার্যালয় ঘেরাও](https://alokitodarpan.com/educations/campus/22066/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থী এবং নিহতের পরিবার। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেইটে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রুনার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় নিহত শিক্ষকের স্বামী ইমতিয়াজ সুলতান, সন্তানসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, মামলার আসামি বিশ্বজিৎ ও শ্যাম সুন্দর হাইকোর্টে ঘুরে বেড়ালেও প্রশাসন এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। তারা প্রশ্ন তুলে বলেন, […] - [রূপগঞ্জে রংধনু গ্রুপের মালিকের বিরুদ্ধে জমি দখল ও ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগ](https://alokitodarpan.com/country/22061/): বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি দখল, আর্থিক জালিয়াতি, ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগে আলোচনায় রয়েছেন রংধনু গ্রুপের মালিক মো. রফিকুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এলাকায় ভয়ভীতি সৃষ্টি, জমি দখল এবং অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি ও তার সহযোগীরা। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, এক সময় সীমিত আয়ের জীবনযাপন করলেও অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন রফিকুল ইসলাম। ছোট ব্যবসা থেকে শুরু করে তিনি গড়ে তোলেন রংধনু গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। […] - [অলীক ইউরোপের স্বপ্ন নাকি মৃত্যুর দিগন্ত](https://alokitodarpan.com/column/22055/): ‘ইউরোপ’ — মাত্র একটি শব্দ। কিন্তু এই শব্দটি উচ্চারণ হলেই বাংলাদেশের কোনো না কোনো গ্রামের তরুণের চোখে জ্বলে ওঠে এক অদ্ভুত আলো। উন্নত জীবন, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, স্বপ্নময় ভবিষ্যৎ — এই প্রতিশ্রুতিগুলো তাকে টানে। আর সেই টানে পড়ে সে একদিন পা বাড়ায় এমন এক পথে, যার শেষ প্রান্তে অপেক্ষা করে মৃত্যু, না-পাওয়া আর অচেনা এক শূন্যতা। সম্প্রতি ২২ জন বাংলাদেশি যুবকের মৃত্যু আবারও সেই কঠিন বাস্তবতা সামনে এনে দাঁড় করিয়েছে। উত্তাল সাগরের বুকে ভাসতে ভাসতে নিভে গেছে তাদের জীবন। দেহও ফিরতে পারেনি মাতৃভূমির কোলে। তবে এই ঘটনা বিচ্ছিন্ন নয় — এটি একটি দীর্ঘ, নিষ্ঠুর ট্র্যাজেডির আরেকটি অধ্যায় মাত্র। সংখ্যা নয়, প্রতিটিই […] - [গুচ্ছের সি-ইউনিটে ৬৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ](https://alokitodarpan.com/educations/campus/22047/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর ৬৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুচ্ছের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। সোমবার (৩০ মার্চ) গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার […] - [ইবি শিক্ষিকা হত্যায় তদন্ত কমিটির তথ্য আহ্বান](https://alokitodarpan.com/educations/campus/22039/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। রোববার (৩০ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত ব্যক্তিদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটির আহ্বায়কের দপ্তরে লিখিতভাবে তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তদন্তের অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের […] - [ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক](https://alokitodarpan.com/educations/campus/22036/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক গঠন করেছে শাখা ছাত্রদল। শুক্রবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে পরীক্ষার্থীদের যেকোনো সহায়তায় কাজ করে যাচ্ছে হেল্প ডেস্কটি। শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল, পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করছেন। সরেজমিনে দেখা যায়, পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করছেন তারা। এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। ভর্তিচ্ছু শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন বলেন, এখানে আসার পর ভুলক্রমে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে সেটি সংগ্রহ করেছি। […] - [ব্রজলাল কলেজ ছাত্রদলের স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ](https://alokitodarpan.com/educations/campus/22027/): আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজ(বিএল কলেজ) ছাত্রদল যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি স্মরণে কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ, সহ-সভাপতি মো. সজল মৃধা এবং সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম। আরও পড়ুনঃ দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব এছাড়াও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার […] - [দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব](https://alokitodarpan.com/national/22023/): স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে ক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি পর্যালোচনা করেছেন এবং কার্যক্রমের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সাধারণত দেশে ১৫ দিনের মজুত থাকলেও বর্তমানে রিজার্ভ বাড়িয়ে প্রায় এক মাসের সমপরিমাণ করা হয়েছে। তেল নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত তেল কিনে মজুত করলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জনগণের আস্থা ফিরে এলে বাজার পরিস্থিতি স্বাভাবিক […] - [শাসক বদলেছে, শোষণ বদলায়নি—ডা. শফিকুর রহমান](https://alokitodarpan.com/national/22020/): স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের ধারা এখনো অপরিবর্তিত রয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের মূলনীতির ভিত্তিতে একটি দল সরকার পরিচালনা করবে এবং অন্য দল বিরোধী দলের ভূমিকা পালন করবে। সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে, তবে জনগণের প্রতি অন্যায্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা […] - [দৌলতদিয়ায় বাস পদ্মায়, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে](https://alokitodarpan.com/country/22015/): রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকালে রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সোহার্দ্য পরিবহন’-এর একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) উদ্ধার কার্যক্রম শুরু করে। সংস্থাটির উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা […] - [দৌলতদিয়ায় বাস নদীতে তলিয়ে নিহত ৪, নিখোঁজ অন্তত ৪৫](https://alokitodarpan.com/country/22011/): রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং দ্রুত তলিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […] - ["দেশে জ্বালানি সংকট নেই, মূল্য বৃদ্ধিরও পরিকল্পনা নেই"](https://alokitodarpan.com/national/22008/): দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বৃদ্ধিরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং মূল্য বৃদ্ধির প্রয়োজনীয়তা নেই বলে জানান তিনি। আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দামে এখনও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি […] - [ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম](https://alokitodarpan.com/column/vinnomot/22001/): সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টু এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দীনের পক্ষ […] - [ঈদের শুভেচ্ছায় ঐক্য ও মানবিকতার আহ্বান ছাত্রদল নেতা নোমানের](https://alokitodarpan.com/column/vinnomot/21996/): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছাত্রদল নেতা মো. রফিকুল ইসলাম নোমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা নোমান ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টু এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের পক্ষ থেকেও তিনি এই শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা […] - [শাহ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার](https://alokitodarpan.com/country/21991/):   মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ শাহ নেয়ামতুল্লাহ কলেজ এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক শিক্ষার্থী মো. হাদিদুল মোবিন হাদি, টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষার্থী মো. হাসিনুর রহমান, সহকারী অধ্যাপক শাহিন কাওসার, সহকারী অধ্যাপক শাহাজামাল, প্রভাষক […] - [জয়নগরে প্রচেষ্টা সংগঠনের ঈদ উপহার ও ইফতার বিতরণ](https://alokitodarpan.com/international/21987/): দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অরাজনৈতিক প্রচেষ্টা সংগঠনের সহযোগিতায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মজলিশ আয়োজিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত ১০টি গ্রামে এলাকার প্রায় ১০০ অসহায় পরিবারে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং ইফতার মজলিশ আয়োজিত হয়। সংগঠনটির পথচলা শুরু হয় ২০২২ সালে এবং তারপর থেকে নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি গৃহীত হয়ে আসছে। সংগঠনের সভাপতি আব্দুল লতিফ হালদার এই কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, এই প্রয়াস সংগঠন এলাকার আগামী দিনগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতে এহেন কর্মকাণ্ড এলাকায় গৃহীত হয়নি। আমরা আশাবাদী মানুষ এর দ্বারা উপকৃত হবেন। সংগঠনের সম্পাদক আব্দুল আরিফ জানান, […] - [ঈদের আগে ঈদের আনন্দ ও নীরব সংগ্রামের গল্প](https://alokitodarpan.com/column/vinnomot/21980/): ঈদের আগের শেষ কর্মদিবসে একটি গার্মেন্টস কারখানার পরিবেশ যেন অন্য এক রূপ নেয়। সকাল থেকেই অফিসে প্রবেশ করতেই চোখে পড়ে উৎসবের আমেজ—কেউ নতুন পোশাকে, কেউ সাজগোজে, আবার কেউবা হাসিমুখে সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। বিশেষ করে সুপারভাইজারদের এক রঙের পাঞ্জাবি পরা দৃশ্যটি যেন একধরনের টিম স্পিরিটের বহিঃপ্রকাশ, যেখানে সবাই মিলে আগাম ঈদ উদযাপনের চেষ্টা চলছে। তবে আনন্দঘন এই পরিবেশের মাঝেও কিছু বাস্তবতা চোখে পড়ে। নতুন পোশাক ও সাজসজ্জার কারণে অনেক শ্রমিকের ফেস পাঞ্চ ঠিকমতো কাজ করছিল না। প্রায় ১০ জন শ্রমিকের উপস্থিতি রেকর্ডে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পাঞ্চ সম্পাদনা করে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়, যাতে কোনো প্রশাসনিক […] - [রায়পুর রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল সম্পন্ন](https://alokitodarpan.com/country/21976/): রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাংবাদিক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত রায়পুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম এ জেড ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শিপন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গোবিন্দপুর সালেহীয়া সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা সুলতান মাহমুদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের […] - [জাবি আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার](https://alokitodarpan.com/educations/campus/21966/): মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। হল সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৪১৩ নম্বর কক্ষের অন্যান্য শিক্ষার্থীরা বাড়িতে থাকায় কক্ষে একাই অবস্থান করছিলেন কনিষ্ক মাঝি। দুপুর প্রায় ৩টার দিকে পাশের কক্ষের এক শিক্ষার্থী তার রুমে নক করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি আরেকজন শিক্ষার্থীকে ডাকেন। পরে তারা দুজন মিলে আবারও দরজায় নক […] - [ইবির দুই বন্ধু একসঙ্গে অ্যাডভোকেট ও আয়কর আইনজীবী](https://alokitodarpan.com/educations/campus/21962/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের দুই বন্ধু হাসানুর রহমান ও রাফিউল আলম রাফি একসঙ্গে অ্যাডভোকেট ও আয়কর আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেছেন। ২০১৭-১৮ বর্ষের এই দুই শিক্ষার্থী সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হয়েছেন। এর আগে ২০২৫ সালে তারা আয়কর আইনজীবী (ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার) হিসেবে স্বীকৃতি পান। হাসানুর রহমানের বাড়ি রাজবাড়ীর পাংশায়, আর রাফিউল আলম রাফির বাড়ি পিরোজপুর সদরে। দূরত্ব কয়েকশ মাইলের হলেও ইবির আইন বিভাগ তাদের এক সুতোয় গেঁথেছিল। দুজনেই স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখেছেন। ২০২৪ সালে পরীক্ষা দিয়ে ২০২৫ সালে তারা যখন আয়কর […] - [আব্দুল্লাহপুরে ঈদ যাত্রীদের চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ](https://alokitodarpan.com/capital/21959/): পবিত্র ঈদুল ফিতরের কারণে ঢাকার আব্দুল্লাহপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং এর আশপাশের সড়কে বাস সংকট ও যানজটের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় আব্দুল্লাহপুর, আজমপুর, হাউজ বিল্ডিং ও এয়ারপোর্ট এলাকায় দেখা গেছে, রাস্তার পাশে শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে ধীরগতির যান চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীদের অভিযোগ অনুযায়ী বাস সংকটের সুযোগে অনেক পরিবহন মালিক নির্ধারিত রুট ছাড়িয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। ঢাকা থেকে রংপুর যাওয়ার সাধারণ ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা হলেও বর্তমানে তা ১ হাজার ৫০০ থেকে ১ […] - [চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার: শফিকুর রহমান](https://alokitodarpan.com/capital/21956/): চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের এবং চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭৬ সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে চীনের অংশীদারত্বে বাংলাদেশে অনেক বড় নিদর্শন গড়ে উঠেছে। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তনের উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা বদলে দেওয়া হয়েছিল। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম-নিশানাই মিটিয়ে দেওয়া […] - [প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের কর্মপরিকল্পনা দিয়েছি: আশিক চৌধুরী](https://alokitodarpan.com/national/21953/): সরকারের বিভিন্ন সংস্থায় জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে শেয়ার করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে দেওয়া স্ট্যাটাসে আশিক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী ছয় মাসের প্রতিশ্রুতি শেয়ার করা হয়েছে। স্ট্যাটাসে আশিক চৌধুরী লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু গত এক মাসে অনেকগুলো আন্তমন্ত্রণালয় বৈঠকে এবং এক-এক আলোচনায় তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রীর কিছু নেতৃত্বের বৈশিষ্ট্য আমাকে আশাবাদী করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন ভালো শ্রোতা। তিনি […] - [এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৯ম-১০ম শ্রেণীর পদার্থ বিজ্ঞানঃ ১ম অধ্যায়দের গুরুত্বপূর্ণ MCQ](https://alokitodarpan.com/educations/others-edu/21946/): এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১ম অধ্যায়দের গুরুত্বপূর্ণ MCQ। এখানে ৯ম-১০ম শ্রেণির পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ দেওয়া আছে। আজই আপনার প্রস্তিতি সেরে নিন। 🔵 মৌলিক রাশি ও একক (প্রশ্ন ১–২৫) ১। SI পদ্ধতিতে মৌলিক রাশির সংখ্যা কতটি? ২। নিচের কোনটি মৌলিক রাশি? ৩। দৈর্ঘ্যের SI একক কোনটি? ৪। ভরের SI একক কোনটি? ৫। সময়ের SI একক কোনটি? ৬। তড়িৎ প্রবাহের SI একক কোনটি? ৭। তাপমাত্রার SI একক কোনটি? ৮। আলোক তীব্রতার SI একক কোনটি? ৯। পদার্থের পরিমাণের SI একক কোনটি? ১০। নিচের কোনটি লব্ধ রাশি? ১১। ক্ষেত্রফলের SI একক কোনটি? ১২। ঘনত্বের SI একক কোনটি? ১৩। বেগের SI একক কোনটি? ১৪। ত্বরণের […] - [এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল সাজেশন MCQ](https://alokitodarpan.com/educations/others-edu/21944/): এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল সাজেশন MCQ: ১ম অধ্যায় ১। SI পদ্ধতিতে মৌলিক রাশির সংখ্যা কতটি? ২। নিচের কোনটি মৌলিক রাশি? ৩। দৈর্ঘ্যের SI একক কোনটি? ৪। ভরের SI একক কোনটি? ৫। সময়ের SI একক কোনটি? ৬। তড়িৎ প্রবাহের SI একক কোনটি? ৭। তাপমাত্রার SI একক কোনটি? ৮। আলোক তীব্রতার SI একক কোনটি? ৯। পদার্থের পরিমাণের SI একক কোনটি? ১০। নিচের কোনটি লব্ধ রাশি? ১১। ক্ষেত্রফলের SI একক কোনটি? ১২। ঘনত্বের SI একক কোনটি? ১৩। বেগের SI একক কোনটি? ১৪। ত্বরণের SI একক কোনটি? ১৫। বলের SI একক কোনটি? ১৬। কাজের SI একক কোনটি? ১৭। ক্ষমতার SI একক কোনটি? ১৮। চাপের […] - [হাজার মাসের শ্রেষ্ঠ রাত — লাইলাতুল কদর](https://alokitodarpan.com/islam/21939/): রাত গভীর হয়। মসজিদের মিনার থেকে ভেসে আসে তেলাওয়াতের সুর। ঘরে ঘরে জায়নামাজে বসে মানুষ — চোখে জল, হাত তোলা আসমানের দিকে। রমজানের শেষ দশ রাত এলেই মুসলিম হৃদয়ে এক অদ্ভুত ব্যাকুলতা জাগে। কারণ এই রাতগুলোর কোনো একটিতে লুকিয়ে আছে সেই মহিমান্বিত মুহূর্ত — লাইলাতুল কদর। যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। শুধু একটি রাত নয়, একটি জীবন ‘লাইলাতুল কদর’ — আরবি এই শব্দগুচ্ছের অর্থ বহুমাত্রিক। ‘লাইলাতুন’ মানে রাত্রি, আর ‘কদর’ শব্দে একাধিক অর্থ মিলেমিশে আছে। এর একটি অর্থ মর্যাদা ও সম্মান — এই রাত মহিমান্বিত। আরেকটি অর্থ নির্ধারণ — এই রাতে আল্লাহ সারা বছরের তাকদির লিখে দেন। তৃতীয় […] - [লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত: প্রধানমন্ত্রী তারেক রহমান](https://alokitodarpan.com/national/21936/): পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পবিত্র রমজান মাসের এই রাতেই মহান আল্লাহ পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন এবং এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রোববার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এ রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও […] - [পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ](https://alokitodarpan.com/sports/cricket/21933/): স্পোর্টস ডেস্কঃ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি এবং মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট নেন। পাকিস্তানের হয়ে সালমান আলি আগা সেঞ্চুরি করলেও তা দলকে জয় এনে দিতে পারেনি। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতির তোপে ভেঙে পড়ে পাকিস্তানের টপ-অর্ডার। মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। একশ রানের আগেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছিল তারা। তবে সেখান থেকে লড়াইয়ের চেষ্টা করেন আব্দুল সামাদ […] - [ইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন: প্রশাসন](https://alokitodarpan.com/educations/campus/21930/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি সংবাদকে ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এক ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দায়িত্ব গ্রহণের দেড় বছরের মধ্যে বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন এমন দাবি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর। প্রশাসন জানায়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে কোনো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। ফলে বিভিন্ন একাডেমিক বিভাগ ও দপ্তরে স্থায়ী কর্মচারীর সংকট দেখা দিয়েছে যা শিক্ষা সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি করে আসছে। আরও পড়ুনঃ […] - [দারুল ইহসান ট্রাস্ট সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন](https://alokitodarpan.com/country/21927/): মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত তাফিযুল কুরআনিল কারিম ফাযিল মাদরাসা ও তদসংলগ্ন ভূ-সম্পত্তির বর্তমান অবস্থা সম্পর্কে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারুল ইহসান ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম, প্রধান উপদেষ্টা ড. সালেহ উদ্দিন সাঈদ এবং এসেট ম্যানেজার মো. জাকির হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন ড. সালেহ উদ্দিন সাঈদ। তিনি বলেন, ১৯৮৬ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ মরহুম ড. সৈয়দ আলী আশরাফ দারুল ইহসান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং ৮.৬৩ একর জমি ট্রাস্টের নামে দান করেন। উক্ত ট্রাস্টের আওতায় তিনি […] - [নিজ দেশে নেতানিয়াহু দুর্নীতি মামলায় দিশেহারা](https://alokitodarpan.com/international/21924/): ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় করা ক্ষমা আবেদন খারিজের সুপারিশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ। আইনি শর্ত পূরণ না করায় এই আবেদনের পক্ষে সুপারিশ করা হয়নি বলে বিভাগটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগের প্রতিবেদন বৃহস্পতিবার হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর আবেদন বর্তমানে আইনি শর্ত পূরণ করছে না। কারণ, মামলাটি এখনও চলমান এবং প্রধানমন্ত্রী এখনো দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি তিনি তার আবেদনে কোনো অপরাধ স্বীকার করেননি এবং অনুতাপও প্রকাশ করেননি। এই বিষয়ে তদারকি করা বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, বিষয়টিতে প্রেসিডেন্টের আরও মনোযোগ প্রয়োজন। প্রতিবেদন পাওয়ার পর তিনি জানান, […] - [শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১](https://alokitodarpan.com/country/21920/): মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে এ অভিযানগুলো পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. আলীম (৩২) কে ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। অপর অভিযানে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে […] - [ইবির সংগঠন কতৃক সেহেরি ও ইফতারে ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি](https://alokitodarpan.com/educations/campus/21917/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ এর উদ্যোগে যাকাত প্রজেক্টের আওতায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় অসহায় পরিবারের মাঝে সেহরি ও ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে প্রায় ১৫টি পরিবারে পবিত্র রমজান উপলক্ষে সাত দিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রায়হান কবির জানান, দীর্ঘদিন ধরেই তারা ফিলিস্তিনের অসহায় ও যুদ্ধবিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যাকাত ফান্ডের আওতায় দ্বিতীয় ধাপে ১৫টি পরিবারের মাঝে সাত দিনের সেহরি ও ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। এই প্রজেক্ট বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে প্রায় ৫৩০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় […] - [ইবিতে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ](https://alokitodarpan.com/educations/campus/21914/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ দুস্থ, এতিম ও পথশিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় প্রায় অর্ধশতাধিক শিশুকে পাঞ্জাবি, জামাসহ বিভিন্ন উপহার দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির শাখা সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক গালিব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী, স্কুল পরিচালক সাইফুল আলিফসহ শাখা তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল আমিন। আরও পড়ুনঃ বরেন্দ্র প্রেসক্লাব হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, মানুষের সহযোগিতায় আমরা তাদের সঙ্গে […] - [বরেন্দ্র প্রেসক্লাব হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার](https://alokitodarpan.com/country/21911/): মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা ও চার লাখ টাকা চাঁদা দাবির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে ও মামলার ৩ নম্বর আসামি মিশাল (৩০) এবং বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ও ৫ নম্বর আসামি ইব্রাহিম (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার আসামি সাইদ আলী দেওয়াল টপকে পালিয়ে যায়। সেই সময় অপর দিক দিয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে মিশাল ও ইব্রাহিম আটক হয়। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা সন্ত্রাসী ইব্রাহিমকে […] - [জাবিসাসের নতুন সভাপতি মাহ্ আলম, সাধারণ সম্পাদক রাজিব রায়হান](https://alokitodarpan.com/educations/campus/21904/): মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তার নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। কার্যকরী পরিষদের অন্য […] - [বিএমটিএ'র ইফতার ও সাধারণ সভা অনুষ্ঠিত](https://alokitodarpan.com/capital/21896/): মোঃ খালেদ হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) স্টার কাবাবে সংগঠনের সভাপতি এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মিঠু। সভায় বক্তারা মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের দাবি, ১০তম গ্রেড বাস্তবায়ন এবং একটি যুগোপযোগী প্রাইভেট নীতিমালা প্রণয়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। প্রধান অতিথির কাছে এই পেশাগত দাবিগুলো জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়। প্রধান অতিথি শহিদুল ইসলাম […] - [ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ জাকসু সদস্যের বিরুদ্ধে](https://alokitodarpan.com/educations/campus/21888/): মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর এক কার্যকরী সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আলী চিশতি জাকসুর একজন কার্যকরী সদস্য। ভুক্তভোগী সুকান্ত বর্মণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৫০তম ব্যাচের শিক্ষার্থী। সুকান্ত বর্মণ অভিযোগ করেন, দুটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ার কারণে জাকসুর এক নির্বাচিত কার্যকরী সদস্য সরাসরি তার ইনবক্সে গিয়ে হুমকি দিয়েছেন। তিনি বলেন, “একজন ছাত্র প্রতিনিধি যদি শিক্ষার্থীদের ফেসবুক রিয়্যাক্ট দেখে হুমকি দেন, তা স্পষ্টতই জাকসুর গঠনতন্ত্রের পরিপন্থী। ফেসবুক একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। সেখানে কে কী […] - [জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি](https://alokitodarpan.com/national/21885/): গণ-অভ্যুত্থান বা জুলাই আন্দোলন কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার বলে মন্তব্য করেছেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশও এই আন্দোলনের অংশ ছিল এবং এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টার–এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনটি আব্দুল গনি রোডে অবস্থিত মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) অনুষ্ঠিত হয়। আইজিপি বলেন, ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছে, তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ […] - [সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ](https://alokitodarpan.com/country/21882/): চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) রাত ১২টা ৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। বিজিবি সূত্রে আরও জানা যায়, গত তিন মাসে ৫৩ […] - [চাঁপাইনবাবগঞ্জে জাসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল](https://alokitodarpan.com/country/21879/): মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাসদ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সহসভাপতি আব্দুল হামিদ রনু। উপস্থিত ছিলেন জাসদের জেলা শাখা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলার সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি মো. তরিকুল ইসলাম, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির […] - [রায়পুরে এক যুবতীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার](https://alokitodarpan.com/country/21876/): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক যুবতীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার লেংড়া বাজার এলাকায় গোলাম হায়দার বাড়ির সামনে একটি ভাড়া বাসা থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবতীকে ঝুলতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। আরও পড়ুনঃ রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা, সভাপতি আহত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা […] - [রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা, সভাপতি আহত](https://alokitodarpan.com/country/21873/): রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাবে চাঁদা না দেওয়ায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।শনিবার (৭ মার্চ) রাত ৮টায় একদল সশস্ত্র সন্ত্রাসী ক্লাবে ঢুকে এই হামলা চালায়। হামলায় সভাপতি রেজাউল করিম গুরুতর আহত হয়েছেন এবং তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সমাজ। মানববন্ধনে বক্তারা জানান, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানা গেছে, নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে ক্লাব পরিচালনার নামে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবার […] - [কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন](https://alokitodarpan.com/country/21870/): মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। জানা গেছে, অ্যাডভোকেট শাহনাজ পারভীন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কুড়িগ্রাম জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতিতে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলের বিভিন্ন […] - [মার্কেট দখল, ভাড়া বাণিজ্য, মাদক আড্ডা—স্বেচ্ছাসেবক দল নেতাকে ঘিরে গুরুতর অভিযোগ](https://alokitodarpan.com/country/21865/): মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির একটি মার্কেট দখল করে রাখার অভিযোগ উঠেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. ইব্রাহিম নিজেও রামেক হাসপাতালের একজন কর্মচারী এবং তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ঐতিহ্য চত্বরের পাশে বহরমপুর এলাকায় অবস্থিত ছোট এই মার্কেটটিতে প্রায় পাঁচটি দোকান রয়েছে। মার্কেটটি মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির আওতাধীন। তবে অভিযোগ রয়েছে, হাসপাতালের অন্যান্য কর্মচারী কিংবা প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই মার্কেটটি দখল করে নিয়েছেন ইব্রাহিম। হাসপাতাল সূত্রে আরও […] - [ইবি শিক্ষিকা হত্যায় শিক্ষকদের রহস্যজনক নিরবতার সমালোচনা](https://alokitodarpan.com/educations/campus/21862/): মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া লুনা হত্যাকাণ্ডে সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিরবতার সমালোচনা করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউর রহমান। গত বুধবার (৫ মার্চ) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া লুনাকে অফিসে একা পেয়ে ফজলু নামে এক কর্মচারী দরজা লাগিয়ে গলায় উপর্যুপরি ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। এক লেখায় এ হত্যাকাণ্ডে শিক্ষকদের নিরবতার সমালোচনা করেন ড. জিয়াউর রহমান। তিনি লেখেন, দিনে দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ও বিভাগীয় প্রধানকে নিজ অফিসে নির্মমভাবে জবাই করে হত্যা করা হল। কিন্তু সারাদেশের শিক্ষকরা নির্লিপ্ত, সুশীল দর্শকের ভূমিকা পালন করে […] - [চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে নূরুল ইসলামের ঘুষ-দুর্নীতি বন্ধের নির্দেশ](https://alokitodarpan.com/country/21859/): মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় তিনি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এসময় তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে এমপি বুলবুল বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আরও পড়ুনঃ রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু তিনি আরও বলেন, পাসপোর্ট সেবায় কোনো […] - [রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু](https://alokitodarpan.com/country/21856/): রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রায়পুর বাজারের মেইন রোডে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন মিশরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরি (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা […] - [শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনে দেড় লাখ জরিমানা](https://alokitodarpan.com/country/21853/): সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম নেতৃত্ব দেন। এসময় শিবপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। আরও পড়ুনঃ ববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ অভিযানকালে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক অভিযানে […] - [ববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ](https://alokitodarpan.com/educations/campus/21850/): ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের গোপনে আপত্তিকর ছবি তোলার অভিযোগে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈকে নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তূর্যের ল্যাপটপ ও ফোনে ছাত্রীদের প্রায় এক হাজারের বেশি ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাওয়া গেছে বলে জানা গেছে। গত ৩ মার্চ (মঙ্গলবার) রাতে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় তূর্য হাতেনাতে ধরা পড়েন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তার ফোন ও ল্যাপটপ তল্লাশি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। দেখা যায়, গত চার বছর ধরে ল্যাবে প্রাকটিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের পোশাকের অসতর্ক মুহূর্তের ছবি তুলে আসছিলেন তিনি। এসব ছবি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পেনড্রাইভ […] - [ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে সহকারী অধ্যাপক নিহত](https://alokitodarpan.com/educations/campus/21844/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ফজলুর রহমান নামে এক কর্মচারী ছুরিকাঘাতে হত্যা করেছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের রুমে তিনি নিহত হন। জানা যায়, বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইবির সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার গলায় ছুরি চালিয়ে দেন ফজলুর রহমান নামের কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ও ইবি থানার পুলিশ গিয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। আরও পড়ুনঃ ববিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার […] - [ববিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার](https://alokitodarpan.com/educations/campus/21839/): ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা জেলা থেকে আগত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও মিলনমেলায় পরিপূর্ণ। সাধারণ সম্পাদক মোস্তফা ওয়াসিফ সাদ তার বক্তব্যে বলেন, খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের আশা ও আস্থার ঠিকানা। বিশ্ববিদ্যালয় জীবনে একতাবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতাই আমাদের শক্তি। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি মো. হাসিবুর রহমান শেখ বলেন, খুলনা থেকে আগত শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত, খেলাধুলা ও সার্বিক প্রয়োজনে সমিতি সব […] - [ইবিতে ইসলামিক ফাউন্ডেশন কর্নার উদ্বোধন](https://alokitodarpan.com/educations/campus/21836/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশন কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দোতলার একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে লাইব্রেরি কর্তৃপক্ষ। এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ জানান, কর্নারে আরবি সাহিত্য, তাফসির, কুরআন ও হাদিস এবং ইসলামী সাহিত্যের উপর মোট ১ হাজার ৭২৭টি বই স্থান পেয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন কর্নারের সম্প্রসারণ কাজ চলমান থাকবে। আরও পড়ুনঃ ইবিতে শহিদ ওসমান […] - [ইবিতে শহিদ ওসমান হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা](https://alokitodarpan.com/educations/campus/21833/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুইজ প্রতিযোগিতা ১.০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাজমিন রহমান ও নওশীন শর্মিলীসহ অন্য শিক্ষার্থীরা। জানা যায়, কুইজটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। কুইজে পরীক্ষার বিষয়বস্তু ছিল সিরাত, বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়বলি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। আরও পড়ুনঃ ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ১ […] - [ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা](https://alokitodarpan.com/country/21830/): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক বালু ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদী থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিল একটি সিন্ডিকেট। খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে পুলিশসহ অভিযান চালান। এসময় ট্রাক্টরের দেখা না পেলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মূলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়। পরে আটক রফিক মিয়া অবৈধভাবে বালু […] - [ইবি প্রশাসনের বৈষম্যমূলক ইফতার আয়োজন, ছাত্রনেতাদের প্রতিবাদ ](https://alokitodarpan.com/educations/campus/21827/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ শুধু আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইফতার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। প্রভোস্ট কাউন্সিলের এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অযৌক্তিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সোমবার (৩ মার্চ) দুপুরে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী হল প্রশাসন বিজ্ঞপ্তিতে জানায়, পবিত্র রমজান উপলক্ষে আগামী ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে ইফতারের আয়োজন করা হবে। ইফতার সংগ্রহের জন্য ০৩ ও ০৪ মার্চ অফিস সময়ে হল আইডি কার্ড দেখিয়ে টোকেন নিতে বলা হয়েছে। এ বিষয়ে এক ফেসবুক পোস্টে ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, পবিত্র রমজানে ইফতার করানো যেখানে সওয়াব ও মহৎ কাজ হিসেবে বিবেচিত, সেখানে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ […] - [কুবিতে সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল](https://alokitodarpan.com/educations/campus/21824/): কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। ইফতার আয়োজন প্রসঙ্গে কমিউনিকেশন ক্লাবের ভিপি ইমরান হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ আমাদের বিভাগের কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে। শিক্ষকবৃন্দের অনুপ্রেরণা ও সবার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসাইন বলেন, শিক্ষা ছুটির চার বছর পর বিভাগের এমন […] - [বড় ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ বলছেন বিশেষজ্ঞরা](https://alokitodarpan.com/national/21804/): বাংলাদেশ অঞ্চলে সর্বশেষ বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল প্রায় ৯৬ বছর আগে, ১৯৩০ সালে, যার মাত্রা ছিল ৭। এর আগের ৬৫ বছরে ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল ছয়বার। বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে কিছু বলা না গেলেও প্রায় শতবর্ষ পার করা টেকটনিক প্লেটগুলো যেকোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বাসাবাড়িসহ সব ধরনের অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই এখন প্রধান প্রস্তুতি হওয়া উচিত। গত বছরের ২১ নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূকম্পনটি হয় নরসিংদীতে। ইন্দো-বার্মা টেকটনিক প্লেটের ওই অংশে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে কয়েকজনের প্রাণহানীর ঘটনাও ঘটে। এর মাত্র তিন মাসের মাথায় শুক্রবার জুমার নামাজের পর […] - [একাধিক অভিযোগে ইবি শিক্ষকের ক্লাস বর্জন শিক্ষার্থীদের, স্মারকলিপি প্রদান](https://alokitodarpan.com/educations/campus/21812/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক তন্ময় সাহা জয়ের বিরুদ্ধে ফলাফল ‘ভ্যানিশ’ করার হুমকি, অনুচিত প্রভাব ও ইন্টার্নাল মার্ক প্রদানে দ্বিচারিতাসহ একাধিক অভিযোগ তুলে তার ক্লাস বর্জন করেছেন ২০২০-২১ বর্ষের শিক্ষার্থীরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান বরাবর তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, তন্ময় সাহা জয় স্নাতক চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার থেকে স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ পর্যন্ত কোনো অ্যাকাডেমিক কার্যক্রম—যেমন ক্লাস, পরীক্ষা, মৌখিক পরীক্ষা, খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন—এ অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি অ্যাকাডেমিক স্বার্থে আঘাত আসতে পারে এমন কোনো আশঙ্কা দেখা দিলে […] - [হুমকির মুখে জাবির জীববৈচিত্র্য: পরিকল্পনাহীন উন্নয়ন ও আগুনে পুড়ছে সবুজ ক্যাম্পাস](https://alokitodarpan.com/educations/campus/21805/): মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ প্রজাপতির ডানা ঝাপটানো, অতিথি পাখির কলতান আর সবুজ অরণ্যের শান্ত আবহ—এই তিনের মিলনে গড়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই ‘সবুজ ক্যাম্পাস’ হিসেবে পরিচিত। প্রায় সাতশ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্যও দেশজুড়ে সুপরিচিত। সারা বছরই সবুজ-প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে ক্যাম্পাসটি। কয়েক বছর আগেও বিশ্ববিদ্যালয়ের সড়কে চলাচলের সময় চোখে পড়ত গুঁইসাপ, বেজি, গিরগিটি, কাঠবিড়ালিসহ নানা ছোট প্রাণীর স্বাভাবিক বিচরণ। রাতে শোনা যেত শিয়াল, বাগডাশ, হুতুম পেঁচা কিংবা লক্ষ্মীপেঁচার ডাক। যেন শহরের ভেতরেই এক গ্রামীণ প্রকৃতির আবহ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই […] - [ঈদে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি সহ্য করা হবে না: শেখ রবিউল আলম](https://alokitodarpan.com/national/21801/): আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ নদী বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানিয়েছেন, এবারের ঈদযাত্রা আগের চেয়ে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। মন্ত্রী জানান, ঈদযাত্রায় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে অনিয়ম কিংবা ঘাট ও […] - [অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে বিল আকারে তোলা হবে: আইনমন্ত্রী](https://alokitodarpan.com/national/21798/): অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা হবে। শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধান অনুযায়ী যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটিই সংসদে বিল আকারে পেশ করা হবে।” আইনমন্ত্রী আরও বলেন, চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত, তাদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। “অপরাধীদের পাশাপাশি যারা তাদের রক্ষা করার চেষ্টা করবে, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা […] - [চোরাই গরু দিয়ে ইফতার জানাজানি হলে দায় স্বীকার করে মূল্য পরিশোধ](https://alokitodarpan.com/country/21795/): সিলেটের ওসমানীনগর উপজেলায় চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের ঘটনা প্রকাশ্যে আসার পর গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাড়ির তত্ত্বাবধায়ক দায় স্বীকার করেছেন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে গত ২৪ ফেব্রুয়ারি একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের আয়োজনের জন্য তিনি আগেই বাড়ির তত্ত্বাবধায়কের কাছে একটি গরু কেনার টাকা পাঠিয়েছিলেন। তবে নির্ধারিত গরু না কিনে তত্ত্বাবধায়ক অন্যের গরু এনে জবাই করেন বলে অভিযোগ ওঠে। ইফতার মাহফিলে গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরবর্তীতে এলাকায় একটি গরু চুরির ঘটনা সামনে […] - [ফুলবাড়ী সীমান্তে আটক ভারতীয় দুই যুবককে ফেরত দিল বিজিবি](https://alokitodarpan.com/country/21792/): মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় দুই যুবককে আটকের ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬-এর পাশে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠকের মাধ্যমে আটকের ৭ ঘণ্টা পর বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করেন। পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম ও বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া। ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ৬ সদস্যের […] - [জাবিতে পলাশের রঙিন পাপড়িতে নতুন সাজে বসন্তের আগমন](https://alokitodarpan.com/educations/campus/21789/): মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ শীতের জরাজীর্ণতা ঝেড়ে ফেলে বসন্ত এসে গেছে। ঋতুরাজের আগমনে পলাশ ফুলের রঙিন পাপড়িতে নতুন সাজে সেজে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কংক্রিটের শহুরে জীবনে পলাশের রঙিন আভার দেখা মেলা কষ্টসাধ্য হলেও ব্যতিক্রম শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডেইরি গেট থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান সড়ক, টারজান পয়েন্টের প্রবেশপথ, সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন অমর একুশে ভাস্কর্যের পাশে, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তা—যেদিকে চোখ যায়, সেদিকেই পলাশের রক্তিম সৌন্দর্য। সবুজের বুক চিরে লাল পলাশের এমন উচ্ছ্বাস যেন প্রকৃতির এক অনন্য রূপান্তর। বিকেলের নরম আলোয় এই রঙ আরও গাঢ় হয়ে ওঠে। লেকের জলে তার প্রতিচ্ছবি আঁকে আগুনরেখার মতো দৃশ্য। পলাশের সমারোহ যেন […] - [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিলুপ্তির পথে অতিথি পাখির আগমন](https://alokitodarpan.com/educations/campus/21785/): মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ শীত মৌসুমে অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা কারণে উদ্বেগজনক হারে কমছে পরিযায়ী পাখির সংখ্যা। প্রতি বছরই নভেম্বর থেকে ডিসেম্বর-জানুয়ারিতে শীতপ্রধান বিভিন্ন দেশ ও সুদূর সাইবেরিয়া অঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আবাসের খোঁজে পাখিরা ভিড় জমায় জাবি ক্যাম্পাসে। তবে গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ‘অতিথি পাখির স্বর্গ’ হিসেবে পরিচিত এ বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে হারাতে বসেছে তার ঐতিহ্য। বিশ্লেষকদের মতে, বহুতল ভবন নির্মাণের শব্দ, পানির গুণগত মানের অবনতি, লেকগুলোর কার্যকর সুয়ারেজ ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত নগরায়ন, সময়মতো লেক সংস্কার না করা, কনসার্ট ও আতশবাজির শব্দ, অটোরিকশার হর্ন, […] - [ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ](https://alokitodarpan.com/educations/campus/21782/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)–এর শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমবেত হন। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “আমার বোনকে ধর্ষণ করে প্রশাসন কী করে”, “ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না”, “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই”, “দিনদুপুরে ধর্ষণ করে প্রশাসন কী করে” এবং “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে”—এসব স্লোগান দেন। কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, শাখা বৈছাআ’র যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলনের যুগ্ম […] - [ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল](https://alokitodarpan.com/educations/campus/21779/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: বিশিষ্ট ব্যক্তি, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীল ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফিটেরিয়ায় এ আয়োজন করে তারা। সংগঠনটির শাখা সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী, দপ্তর সম্পাদক সাকিব আসলাম, শাখা বৈষম্যবিরোধীর আহ্বায়ক এস এম সুইট, শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, […] - [রাসিক প্রশাসক পদে তরুণ নেতৃত্বের প্রত্যাশা নগরবাসীর](https://alokitodarpan.com/country/21776/): মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও তৎপরতা। প্রশাসক পদে একাধিক অভিজ্ঞ ও পরীক্ষিত নেতার নাম সামনে এলেও তৃণমূল নেতাকর্মী ও নগরবাসীর বড় অংশের আস্থা ও সমর্থন বেশি দেখা যাচ্ছে মাহফুজুর রহমান রিটনের প্রতি। সরেজমিনে ৩০টি ওয়ার্ডে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষ মনে করছেন—ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা ও আধুনিক নগর ব্যবস্থাপনায় তরুণ ও প্রযুক্তিবান্ধব নেতৃত্ব প্রয়োজন, আর সে জায়গায় রিটনের যোগ্যতা ও অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখছে। তৃণমূলের অনেকের ভাষ্য, প্রশাসক পদে নগর উন্নয়ন ও সেবার গতি বাড়াতে এমন নেতৃত্ব দরকার, যিনি রাজনীতি ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই দক্ষ। […] - [ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির নেতৃত্বে শিশির ও মোসাদ্দেক](https://alokitodarpan.com/educations/campus/21773/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)–এ ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি (আইইউসিএস)–এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শান্ত শিশির এবং সদস্য সচিব হিসেবে একই শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাজনির রহমান, নওশীন শার্মিলী, ইকবাল হোসেন ইমন, জোবায়ের ইসলাম সাকিব, আব্দুল মোহাইমিনুল ইসলাম, তৌফিক হাসান, মিলান্ত জোয়ার্দার, সুমাইয়া, […] - [৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোটের সম্ভাবনা](https://alokitodarpan.com/national/21770/): আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ উপনির্বাচন এবং প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিকেলে তফসিল ঘোষণা করে বিস্তারিত তথ্য জানানো হবে। সূত্র অনুযায়ী, দুটি আসনেই ৯ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি এসব আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হবে বলেও জানা গেছে। ইসি কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসনটি শূন্য হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান পদত্যাগ করায়। ফলে সেখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে। আরও পড়ুনঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগে অনিয়মের তদন্তের নির্দেশ অন্যদিকে, ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের […] - [রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগে অনিয়মের তদন্তের নির্দেশ](https://alokitodarpan.com/national/21767/): পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়। আরও পড়ুনঃ […] - [ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ঘোষণা মোহসিন রশীদের](https://alokitodarpan.com/national/21764/): বাংলাদেশ মুসলিম লীগ–এর সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ ড. মুহাম্মদ ইউনূস–এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। সোমবার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’–এ অংশ নিয়ে মোহসিন রশীদ এসব মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর […] - [মানসম্মত খাবার, রমজানে ইফতার ও নিরাপত্তাসহ চার দাবিতে ইবি ছাত্রদলের স্বারকলিপি](https://alokitodarpan.com/educations/campus/21759/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: মানসম্মত খাবার, পরিচ্ছন্নতা রক্ষা ও সার্বিক নিরাপত্তাসহ প্রধানতম চার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন হলে স্বারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট বরাবর পৃথক স্বারকলিপি প্রদান করেন সংগঠনটি। স্মারকলিপিতে হলে বিদ্যমান নানা সমস্যা উল্লেখ করে তার সুষ্ঠু সমাধানে প্রধানত ডাইনিংয়ে মানসম্মত খাবার, ওয়াশরুমের পরিচ্ছন্নতা, আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন, রমজান ও ছুটিকালীন নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান তারা। এসময় শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন ও স্বাক্ষরের নেতৃত্বে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান, আসাদ তৌফিক, সাদ ওসমান, এনামুল হক ইমন, হাফিজুর রহমান, আবু তাহের, শাহরিয়ার,শুভ, নিলয়, […] - [বীরগঞ্জে 'ইউএস প্রকল্প'-এর নামে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ](https://alokitodarpan.com/country/21756/): বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কথিত বিদেশি অর্থায়নের ‘ইউএস প্রকল্প’র নামে চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS) নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প চালুর কথা বলে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কয়েকজন টাকা জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে প্রকল্পের সরকারি অনুমোদন বা তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি। আরও পড়ুনঃ আওয়ামী লীগের কার্যালয় খোলায় সরকারের সায় নেই: মির্জা ফখরুল ভুক্তভোগীদের অভিযোগ, […] - [আওয়ামী লীগের কার্যালয় খোলায় সরকারের সায় নেই: মির্জা ফখরুল](https://alokitodarpan.com/national/21753/): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগ–এর কার্যালয় খুলতে দেখা গেলেও এ বিষয়ে সরকারের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “সারাদেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ, আমরা এটি চাইনি। আশা করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি দেখবে।” দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতি মানুষের সমর্থন অব্যাহত থাকবে। “তার নেতৃত্বে দেশের মানুষ […] - [সাত খুন মামলার আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক](https://alokitodarpan.com/country/21750/): নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি–এর আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেয়। নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা ৫৮ বছর বয়সী সাখাওয়াত হোসেন খানের রাজনৈতিক হাতেখড়ি ছাত্রদলের মাধ্যমে। আশির দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ‘খাল কাটা কর্মসূচি’ ও ‘হ্যাঁ–না’ গণভোটের সময় পোস্টার লাগানোর মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৮০-৮১ সালে তিনি মুন্সিগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে পড়ার সময় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন। নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে […] - [পিলখানা বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা](https://alokitodarpan.com/national/21747/): ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন করে একটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সোমবার(২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারেও আছে। আমরা বিডিআর বিদ্রোহের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটি কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চব্বিশের ডিসেম্বর মাসে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন […] - [অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল](https://alokitodarpan.com/national/21744/): সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়মনীতি অনুযায়ী করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিস্থিতি ও সময়-সুযোগ বিবেচনা করে সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার এবং অল্প সময়ের মধ্যেই দলটি দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমান–এর নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে […] - [যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: রাষ্ট্রপতিকে না জানানোর অভিযোগ](https://alokitodarpan.com/national/21741/): যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি রাষ্ট্রীয় চুক্তি বিষয়ে তাকে অবহিত করা হয়নি—এমন অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অবহিত করা সাংবিধানিক বাধ্যবাধকতা হলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ চুক্তি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, “না, কোনো কিছুই আমি জানি না। এ রকম রাষ্ট্রীয় একটি চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটি ছোটখাটো হোক বা বড় কিছু হোক, পূর্ববর্তী সরকারপ্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু তিনি তা করেননি।” রাষ্ট্রপতির এমন বক্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত […] - [ইবি শিবিরের উদ্যোগে আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা](https://alokitodarpan.com/educations/campus/21738/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা’র আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের শাখা সভাপতি প্রতিবেদককে এ তথ্য জানান। আগামী ৫ মার্চ (১৫ রমাদান) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিনামূল্যে এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। জানা যায়, প্রতিযোগিতায় পবিত্র কুরআনের সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর ও সূরা যিলযাল ও তাফসির গ্রন্থ তাফহীমুল কুরআনকে নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ মার্চ (২৩তম রমাদান) বিকেল ৩টা থেকে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া অনলাইন ঠিকানায় ৪০ মিনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম স্থান ৪ […] - [“ভাষা শহীদরা শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়”](https://alokitodarpan.com/educations/campus/21735/): মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা শিবির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বায়ান্নর ভাষা শহীদরা আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয় বলে মন্তব্য করেন মাভাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হাফিজ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মাভাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হাফিজ বলেন, “বায়ান্নর ভাষা শহীদরা আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তাঁদের আত্মত্যাগ কেবল ভাষার অধিকারই প্রতিষ্ঠা করেনি, বরং আমাদের […] - [শ্লীলতাহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন](https://alokitodarpan.com/country/21732/): মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বিদেশে অবস্থানরত স্বামীর সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাঙচুর ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ–এর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোসা. মর্জিনা খাতুন (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা গ্রামের মো. তহুরুলের স্ত্রী। লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় পাঁচ-ছয় মাস আগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধাপাপাড়া গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে মো. শরিফ আলী তার বাবার বাড়িতে এসে দাবি করেন, তার স্বামী তহুরুলের কাছে ২০ লাখ টাকা পাওনা রয়েছে। এ টাকা পরিশোধে […] - [২২ বছর পর কমিটি, শুরুতেই বিতর্কে রাজশাহী মহানগর যুবদল](https://alokitodarpan.com/country/21729/): মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ দীর্ঘ ২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে আংশিক কমিটি গঠনকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। নবগঠিত কমিটিকে “কলঙ্কিত কমিটি” আখ্যা দিয়ে তা বাতিল বা পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং বিভিন্ন অপকর্মে জড়িত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। একাধিক বক্তা বলেন, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ীদের ছত্রছায়া দেওয়া ব্যক্তি, চাঁদাবাজ, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি, গুপ্ত সংগঠন […] - [বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের সুযোগ নেই: এমপি আবুল খায়ের](https://alokitodarpan.com/country/21726/): রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ নির্বাচন পরবর্তী সময়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরের ১০ নং রায়পুর ইউনিয়নে সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাতে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচনে জনগণের দেওয়া আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই দেওয়া হবে। এসময় তিনি ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবামূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত […] - [পদবি বদলেছে, অভ্যাস নয়: প্রটোকল ছেড়ে রিকশায় ভূমিমন্ত্রী](https://alokitodarpan.com/national/21722/): মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ সদ্য দায়িত্ব পাওয়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রটোকল ও সরকারি গাড়ি না নিয়ে রিকশায় চড়ে রাজশাহী শহর ঘুরছেন। মন্ত্রী হয়েও তিনি আগের মতোই সাধারণ মানুষের সঙ্গে মিশছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভদ্রা এলাকার বাড়ি থেকে বের হওয়ার সময় সরকারি গাড়ি প্রস্তুত ছিল, পুলিশের প্রটোকলের ব্যবস্থাও ছিল। কিন্তু তিনি তা নেননি। প্রায় ১০ বছরের সঙ্গী রিকশাচালক আব্দুল কুদ্দুসের রিকশায় চড়ে সাহেববাজার জিরোপয়েন্টে প্রাতর্ভ্রমণে বের হন। নেই কোনো সাইরেন, নেই প্রটোকলের কড়াকড়ি—হাসিমুখে হাত তুলে সালাম দেন, কুশল বিনিময় করেন সবার সঙ্গে। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, মন্ত্রী হয়েও উনি আগের মতোই আছেন। আমার রিকশায়ই শহর ঘোরেন। এটা […] - [ভাষা শহীদদের স্মরণে ইবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা](https://alokitodarpan.com/educations/campus/21719/): তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি আসিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্কুল পরিচালক তানভির আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিশুরা ভাষা আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করে। এসময় তারা শহীদ মিনার, জাতীয় পতাকা, মানচিত্রসহ বিভিন্ন চিত্রাঙ্কন করে। আরও পড়ুনঃ দেশের […] - [দেশের প্রথম শহিদ মিনারে আরসিআরইউ'র শ্রদ্ধা নিবেদন](https://alokitodarpan.com/educations/campus/21716/): মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে দেশের প্রথম শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্যবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনির নেতৃত্বে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের (এফ ব্লক) সামনে অবস্থিত দেশের প্রথম শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহ […] - [শহীদ দিবসে ইবিতে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ](https://alokitodarpan.com/educations/campus/21713/): ইবি প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেছে ইসলামী বিশ্বিবদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।  এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান ছাত্র উপদেষ্টা ওবায়দুল ইসলাম ও অন্য শিক্ষকবৃন্দ। আরও পড়ুনঃ কুবিতে ছাত্রদল নেতার ঘুষিতে শিক্ষার্থীর নাক ফাটল উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। রাত পৌনে এগারোটায় প্রশাসন ভবন চত্বর থেকে শোকর‍্যালি বের করে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ […] - [কুবিতে ছাত্রদল নেতার ঘুষিতে শিক্ষার্থীর নাক ফাটল](https://alokitodarpan.com/educations/campus/21710/): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঘুষি মেরে এক শিক্ষার্থীর নাক ফাটানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের তিন তলার ছাদে এ ঘটনা ঘটে। এসময় আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন—অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সৌরভ কাব্য, একই সেশনের নৃবিজ্ঞান বিভাগের মাজহারুল ইসলাম আবির এবং অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী তোফায়েল আহমেদ নিবির। তাদের মধ্যে কাব্যের নাক ফেটে গেলে তাকে কুমিল্লা মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা হলেন ২০১৩-১৪ সেশনের সাবেক শিক্ষার্থী ও […] ## Pages - [Etn Tags](https://alokitodarpan.com/etn-tags/) - [Etn Category](https://alokitodarpan.com/etn_category/) - [সহিংসতা-লুটপাটের বিরুদ্ধে রাজপথে খুবি শিক্ষার্থীরা](https://alokitodarpan.com/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/): কে এম হাবিবুল্লাহ সাকিব, খুলনা প্রতিনিধিঃ ধর্মীয় স্থান রক্ষা এবং লুটপাট বন্ধে খুবি শিক্ষার্থীদের টহল কার্যক্রম দেশের বর্তমান অরাজকতা এবং লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। কয়েকটি টিমে ভাগ হয়ে খুলনার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে তারা। শিক্ষার্থীরা মসজিদে মাইকিং করে এবং এলাকায় টহল দিয়ে সকল ধর্মীয় স্থান এবং মালামাল রক্ষার্থে সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ থেকে কয়েকটি মাইক্রোবাস প্রদান করা হয়েছে টহল কাজ সম্পন্ন করার জন্য। এছাড়াও, শিক্ষার্থীরা নিজেদের বাইক নিয়ে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। টহল কার্যক্রমে শিক্ষার্থীরা মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে উপস্থিত থেকে সাধারণ […] - [Terms & Condition](https://alokitodarpan.com/terms-condition/): ব্যবহার নির্দেশিকা পাঠক ও ভিজিটরদের আমাদের আলোকিত দর্পণ এবং এর ওয়েবসাইট, কনটেন্ট, সেবা ‘ব্যবহার নির্দেশিকা’ পড়তে স্বাগত জানাই। ডিজিটাল ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম, এসএমএস—নানা পথে পাঠকেরা আমাদের কনটেন্ট পড়ার জন্য আসতে পারেন। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদের কনটেন্টে প্রবেশ করা সম্ভব, সেসব নিছক কম্পিউটার, মুঠোফোনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কনটেন্ট সেবা গ্রহণ করার মাধ্যমে বা কনটেন্ট, ছবি ও তথ্য দেখা বা পাঠের মাধ্যমে পাঠক ও দর্শনার্থীরা আমাদের ‘ব্যবহার নির্দেশিকা’ মেনে নিচ্ছেন বলে আমরা ধরে নেব। একই সঙ্গে তাঁরা আলোকিত দর্পণ এর ‘গোপনীয়তা নীতি’ মেনে নিচ্ছেন বলেও ধরে নেওয়া হবে। এসব নিয়ে কারও আপত্তি বা বক্তব্য থাকলে এই ঠিকানায় ইমেইল পাঠানোর জন্য […] - [যোগাযোগ](https://alokitodarpan.com/%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97/) - [প্রচ্ছদ](https://alokitodarpan.com/) - [Privacy Policy](https://alokitodarpan.com/privacy-policy/): Alokito Darpan is committed to protecting the privacy of our users. This Privacy Policy explains how we collect, use, disclose, and protect your personal data when you use our website/services (www.alokitodarpan.com). Data We Collect We may collect the following personal data: Legal Basis for Processing Data We process your data only when we have a lawful basis to do so. The legal basis may include: How We Use Your Data We use your data for the following purposes: Data Retention We will retain your data only for as long as necessary for the purposes for which it was collected, or […] [comment]: # (Generated by Hostinger Tools Plugin)