spot_img

― Advertisement ―

spot_img

ঈদে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি সহ্য করা হবে না: শেখ রবিউল আলম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি...
প্রচ্ছদজাতীয়অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে বিল আকারে তোলা হবে: আইনমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে বিল আকারে তোলা হবে: আইনমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধান অনুযায়ী যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটিই সংসদে বিল আকারে পেশ করা হবে।”

আইনমন্ত্রী আরও বলেন, চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত, তাদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। “অপরাধীদের পাশাপাশি যারা তাদের রক্ষা করার চেষ্টা করবে, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে,” বলেন তিনি।

আরও পড়ুনঃ চোরাই গরু দিয়ে ইফতার জানাজানি হলে দায় স্বীকার করে মূল্য পরিশোধ

দেশে মামলার জট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি প্রকট সমস্যা। এ জট নিরসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি যেভাবে তৎপর ছিলেন, মন্ত্রীর দায়িত্বে থেকে তার চেয়েও বেশি সক্রিয় ভূমিকা দেখা যাবে।

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও রাশেদ খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।