

গণ-অভ্যুত্থান বা জুলাই আন্দোলন কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার বলে মন্তব্য করেছেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশও এই আন্দোলনের অংশ ছিল এবং এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টার–এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনটি আব্দুল গনি রোডে অবস্থিত মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) অনুষ্ঠিত হয়।
আইজিপি বলেন, ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছে, তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে কোনো দলীয় বিবেচনার সুযোগ নেই।
আরও পড়ুনঃ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
তিনি বলেন, ইতোমধ্যে মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ব্লক রেটের মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।