― Advertisement ―

spot_img

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দুটি...
প্রচ্ছদজাতীয়নির্বাচনবগুড়া-৬ ও শেরপুর-৩ এর উপনির্বাচন 'বিভৎস রূপ', জামায়াতের উদ্বেগ

বগুড়া-৬ ও শেরপুর-৩ এর উপনির্বাচন ‘বিভৎস রূপ’, জামায়াতের উদ্বেগ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এই নির্বাচনকে “বিভৎস রূপ” বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কেমন হতে পারে, তার বিভৎস রূপ ইতোমধ্যেই জাতির সামনে এসেছে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেখানে যারা জনগণের প্রতিনিধি হিসেবে যাবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে দেশ ও জাতির জন্য ক্ষতি ছাড়া কোনো সুফল বয়ে আনবে না। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা রয়েছে, তারা কখনোই শক্তি প্রয়োগ করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন। এদিন দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ রাজশাহীকে ‘স্মার্ট, সুরক্ষিত ও স্বস্তির নগরী’ গড়তে সমন্বিত পদক্ষেপের ডাক

তিনি দাবি করেন, এসব অনিয়মের প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, কোনো মহলের নির্দেশে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচিত সরকারের আমলের প্রথম দুটি উপনির্বাচনেই যদি এমন পরিস্থিতি দেখা যায়, তাহলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন কতটা সুষ্ঠু হবে।

তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার দল কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত নেবে না; পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।