spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটরিশাদের ফিফটিতেও হার এড়াতে পারলো না বাংলাদেশ

রিশাদের ফিফটিতেও হার এড়াতে পারলো না বাংলাদেশ

রিশাদের ফিফটিতেও হার এড়াতে পারলো না বাংলাদেশ। এ হারে ২-১ এ টি২০ সিরিজ হারায় শ্রীলঙ্কার কাছে।

বাংলাদেশ টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠালে কুশাল ম্যান্ডিস এর ৮৬ তে ভর করে ১৭৫ রানের লক্ষ্য দ্বার করায়। বাংলাদেশের হয়ে তাসকিন ও রিশাদ ২টি করে উইকেট শিকার করেন।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ম ৬ ওভারে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। শেষ দিকে রিশাদের ৫৩ ও তাসকিনের ৩১ রানের ক্যামিও হারের ব্যবধান কমাতে সাহায্য করে। শ্রীলঙ্কার হয়ে পাথিরানার বদলি বলার নুয়ান থুসুরা একাই ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরষ্কার পান। ম্যাচে হাসারাংগা ২টি, থিক্সানা, সানাকা, ডি সিলভা ১টি করে উইকেট শিকার করেন।

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর এর ১ম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ, চট্টগ্রামে।