― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলানরসিংদীতে জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

নরসিংদীতে জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

মোঃএমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদী জেলা কারগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালাম (২৫) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। সে সদর উপজেলার মাধবদী থানাধীন উত্তর ভাসানিয়া (পাচানী) গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামীর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।তার বিরুদ্ধে মাধবদী থানায় ৩০২/৩৪ ধারা একটি হত্যা মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলখানায় দুষ্কৃতকারীদের আক্রমণে কারারক্ষীদের অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দী পালিয়ে যায়। এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জেল পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের উদ্যোগে সাগর-রুনি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকুস দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত ব্যক্তি পলাতক বন্দীদের একজন এবং উপরোক্ত হত্যা মামলার আসামি।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।