― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসববিতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ববিতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ডালিয়া হালদার, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)৪ দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। রেজিস্ট্রারের কার্যালয় আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ সচিব ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট মোঃ আসাদুজ্জামান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ও নৈতিকতা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট মোঃ মোস্তাক আহমেদ।

আরও উপস্থিত ছিলেন কোর্স পরিচালক বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং কোর্স সমন্বয়কারী ডেপুটি রেজিস্ট্রার মোঃ বাহাউদ্দিন গোলাপ। ৪দিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় শুদ্ধাচার বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন। কর্মশালাটি আগামী ২০ মার্চ ২০২৪ তারিখ শেষ হবে।