― Advertisement ―

spot_img

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-১

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-১

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে  অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

সোমবার(৩০সেপ্টেম্বর) দুপুরে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করলে পুলিশ তাকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

সুত্র জানায়, গত রবিবার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা উপজেলার খলিশাকোটাল সীমান্তে অভিযান চালায়।

এসময় সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশ দিয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আইয়ুব আলী (৪২) নামের এক ব্যক্তি বিজিবির হাতে আটক হন। আটক আইয়ুব আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

আরও পড়ুনঃ বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবির ১৫৪ জন শিক্ষক 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  (ওসি) নওয়াবুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করায় সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।