spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশহীদের রক্তের ঋণ শোধ করতে এসেছি; ইবি উপাচার্য

শহীদের রক্তের ঋণ শোধ করতে এসেছি; ইবি উপাচার্য

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের   শহীদের রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমার দায়িত্বের প্রতিফলন হবে শহীদের রক্তের ঋণ শোধ করা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে  মতবিনিময় সভায় উপাচার্য  এসব কথা বলেন। 

সভায় তিনি বলেন, “রক্তের বিনিময়ে যে বিপ্লব সংগঠিত হয় সে বিপ্লবে নতুনত্ব তৈরি হয়। ফ্যাসিস্ট সরকার আমাদের কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আওয়ামী ফ্যাসিস্ট  প্রতিটি অঙ্গন দুর্নীতিগ্রস্ত করেছে। আমার দায়িত্ব হবে প্রতিটি অঙ্গন দুর্নীতিমুক্ত করা। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের যে উদ্দেশ্য সকল কিছুতে বৈষম্য দূর করা তার উপর ভিত্তি করে সবকিছু হবে।  উপাচার্য  হওয়া আমার নিজের কোন যোগ্যতা না। শহীদের রক্তের ঋণ শোধ করা জন্য এ দায়িত্ব।”   

আরও পড়ুনঃ রামগঞ্জ প্রেস ক্লাব থেকে শীর্ষ সাংবাদিকদের পদত্যাগ

তিনি আরো বলেন, “আমার মূল কাজ হবে শিক্ষার সংস্কার করা। আজকের নতুন বাংলাদেশ আর পেছনে ফিরে যাবে না। দেশের প্রতিটি অঙ্গন হবে দুর্নীতিমুক্ত। আমরা সবাইকে নিয়েই দেশ সংস্কারের মাধ্যমে শহীদদের রক্তের মূল্য দিতে চায়। আইন অনুসারে সব কাজ করবো। আইন মেনে কাজ করলে কোথাও কোনো ধরনের বৈষম্য থাকবে না। আপনাদের সকল প্রস্তাব পূরণে কাজ করবো। দায়িত্ব যখন নিয়েছি আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। আমি তোমাদের ভিসি, আমি প্রতিদিন তোমাদের মুখ দেখতে চাই।”

তিনি আরো বলেন, “আমি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমূহের মডেলকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুসরণ করার চেষ্টা করবো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়। এই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকলকে নিয়ে আমি নিরলস চেষ্টা করবো।”