― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলানড়াইলের রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার ৭শত টাকা জরিমানা। নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বুধবার (২অক্টোবর ) দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার, ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় আরো ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন।

এসময় রূপগঞ্জ বাজারের একটি মুদি দোকানে দ্রব্যমূল্য চার্ট না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় তিন দোকানিকে ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ ইবির আই আই.ই আর এর নতুন পরিচালক ড. ইকবাল

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জ বাজারের মুদি দোকানে ক্রয় বিক্রয়ের দ্রব্যমূল্যের তালিকা চার্ট না থাকার অপরাধে ও অন্য দোকানীরা বিভিন্ন অনিয়ম করায় কৃষি বিপনন ও ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।