― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাভোলায় যৌথবাহিনীর অভিযানে ২ ডাকাত আটক

ভোলায় যৌথবাহিনীর অভিযানে ২ ডাকাত আটক

মো: সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার। ২টি আগ্নেঅস্ত্র৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত কামাল এবং সন্ত্রাসী মোসলেহউদ্দিন বেপারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) ভোর রাতে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।সোমবার সকালে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,

বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে ও বিভিন্ন চরে মোঃ কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।

ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরিতে প্রশিক্ষণ

এসময় দুইটি বাড়ি তল্লাশী করে ২টি দেশীয় আগ্নেঅস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ১টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মো: মোসলেহ উদ্দিন (৫৪) এবং মো: কামাল (৪৯) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের রাড়ী বাড়ির বাসিন্দা কামাল ও মোসলেহউদ্দিন ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বেপারী বাড়ির বাসিন্দা।

পরবর্তীতে আটককৃত ব্যাক্তিদেরকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।