― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাপ্রধান শিক্ষকের ভাড়াটিয়া গুন্ডা কর্তৃক শিক্ষার্থীদের মারধর

প্রধান শিক্ষকের ভাড়াটিয়া গুন্ডা কর্তৃক শিক্ষার্থীদের মারধর

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে প্রধান শিক্ষক নেতৃত্বে ভাড়াটিয়া গুন্ডা দ্বারা শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটেছে।

সোমবার(৭ অক্টোবর)সকালে খরনা নাদুরপুকুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে চলাকালীন সময়ে প্রধান শিক্ষক জাহিদুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্বৈরাচার সরকারের শাসনামলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক স্কুলের দায়িত্ব থাকাকালীন অবস্থায় বিভিন্ন অনিয়ম করে গেছেন।৫ আগষ্ট পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান শিক্ষক জাহিদুর রহমান পদত্যাগ করেছিলেন।এর পর থেকে স্কুলের কার্যক্রম স্বাভাবিক ভাবে চললেও আজ সকালে আবারো জাহিদুর রহমান বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

আরও পড়ুনঃ শহীদ আবরারের স্মরণে ইবি শাখা ছাত্রদলের স্মরণ সভা 

এ সময় বাইরে থেকে জাহিদুর রহমান ভাড়াটিয়া গুন্ডা স্কুলে এনে দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা করলে ৫ জন শিক্ষার্থী আহত হন।

ঘটনা স্থান পরিদর্শনে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম বলেন,পরিস্থিতি স্বাভাবিক করতে ইউএনও ম্যামের সাথে কথা বলে বিদ্যালয় ছুটি দেয়া হয়েছে।তদন্ত পূর্বক আইনি ব্যাবস্থা নেয়া হবে।