spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশিক্ষকের বিরূদ্ধে পাহাড়সম অভিযোগ, তদন্ত কমিটি গঠন

শিক্ষকের বিরূদ্ধে পাহাড়সম অভিযোগ, তদন্ত কমিটি গঠন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, কমিটিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলামকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও  আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ওহাব।

কমিটিকে আগামী দশ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্যের নিকট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুনঃ রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় আর্থিক সাহায্য প্রদান

প্রসঙ্গত, শিক্ষক হাফিজুল ইসলামের বিরূদ্ধে ছাত্রী হেনস্তা, সমকামিতা প্রমোট, শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ, শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করা, শিক্ষার্থীকে পাখার সাথে ঝুলিয়ে মারার হুমকি ও ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকিসহ নানা অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে উপাচার্যের সাথে আলোচনায় বসেন। আলোচনায় ওই শিক্ষকের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। এতে উপাচার্য তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন।