spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসফ্যাসিস্ট সরকারের দোসর মেইনস্ট্রিম মিডিয়াঃ মাহমুদুর রহমান

ফ্যাসিস্ট সরকারের দোসর মেইনস্ট্রিম মিডিয়াঃ মাহমুদুর রহমান

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ মেইনস্ট্রিম মিডিয়া ফ্যাসিস্ট সরকারের দোসর বলে অ্যাখ্যা দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আপনারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করেছেন। এবারের বিপ্লব সোশ্যাল মিডিয়ার বিপ্লব। কারণ মেইনস্ট্রিম মিডিয়া সরকারের দালাল। তারা আন্দোলনের সময় কোনো ভূমিকা রাখেনি। এরা কোনো না কোনোভাবে সরকারের দালাল। দুঃখজনক হলেও ভারতের হিন্দুত্ববাদের প্রধান দালাল এই মিডিয়া। তাদের বিরূদ্ধেও এ বিপ্লব সফল হয়েছে।

এছাড়া তিনি বলেন, “২টি বিষয়ের জন্য আমরা এ লড়াই করেছি। একটা হলো ফ্যাসিবাদী সরকারের পতন। যেটাতে আমরা সফল হয়েছি। আর দ্বিতীয়টি হলো ভারতের আধিপত্যের বিরূদ্ধে সংগ্রাম। এটি থেকে আমরা মুক্তি পাইনি। ১৬ বছরের স্বৈরাচার আওয়ামী সরকারের মদদে ভারতের হিন্দুত্ববাদ এদেশে প্রতিষ্ঠিত হয়েছিলো। যদিও এদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। এখন নতুন বাংলাদেশে আবার একবার সুযোগ হয়েছে ভারতের হিন্দুত্ববাদকে চিরতরে মুছে ফেলার। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখতে হবে। স্বৈরাচার সরকারের অপকর্ম বারবার মেইনস্টিম ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে।

আরও পড়ুনঃ মধুপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটসহ শতাধিক শিক্ষার্থী।